শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » দলই চা বাগান খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » দলই চা বাগান খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
বুধবার ● ৫ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দলই চা বাগান খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তমৌলভীবাজার প্রতিনিধি :: আকষ্মিকভাবে বন্ধ রাখা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন দলই চা বাগান অবিলম্বে খুলে দেয়ার দাবিতে শমশেরনগর চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চা শ্রমিকরা। বুধবার ৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় শমশেরনগর চা বাগান কারখানার সামনে এ মানববন্ধন কমূসূচি পালিত হয়।
শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সদস্য লছমন মাদ্রাজীর সঞ্চালনায় ও পঞ্চায়েত কমিটির সভাপতি নিপেন্দ্র বাউরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালীর কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাস, চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল, নারী নেত্রী মনি গোয়ালা, আশা আরনালসহ শ্রমিক নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, গত ২৭ জুলাই থেকে বে-আইনীভাবে দলই চা বাগান বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এই চা বাগানের ব্যবস্থাপক নানা কারণে বিতর্কিত। চা বাগানের ছায়াদানকারী গাছ কেটে বিক্রিসহ না অনিয়মের সাথে তিনি জড়িত। গত ২৩ জুন তিনি সে চা বাগানের এক শ্রমিক সন্তানকে বেদড়কভাবে পিটিয়ে আহত করে উল্টো তার চা বাগান থেকে বিতাড়িত করতে চান। এর প্রতিবাদে দলই চা বাগানে এক দিনের কর্মবিরতি পালন হয়। এরপর ইউনিয়ন পর্যায়ে দু’দফা সমঝোতা বৈঠক হলেও কোন সমাধান হয়নি। শান্তিপূর্ণভাবে দলই চা বাগানে কাজ চললে কোম্পানী মিথ্যে অজুহাত দেখিয়ে আইন পরিপন্থী আকস্মিকভাবে ঈদের ৫ দিন আগে নোটিশ টাঙ্গিয়ে অনির্দিষ্টকালের জন্য দলই চা বাগান বন্ধ ঘোষনা করে। এরপর ২৯ জুলাই ও গত ৪ আগষ্ট কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলা পরিষদে দু’দফা বৈঠকেও দলই চা বাগান খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। তাই এখন থেকে চা শিল্পাঞ্চলে জোরালো আন্দোলন গড়ে তুলতে বুধবার সকালে শমশেরনগর চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা আরও বলেন, ইতোমধ্যেই কমলগঞ্জের বিভিন্ন চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এখন পর্যায়ক্রমে মৌলভীবাজার জেলাসহ অন্যান্য অঞ্চলের চা বাগানে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল বন্ধের দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন

মৌলভীবাজার :: মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মাসিক হারে মিটার ভাড়া, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার ৫ আগষ্ট বেলা ১২ টায় উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের সম্মুখে পতনউষার সচেতন নাগরিক সমাজের আয়োজেন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সমাজসেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও যুবনেতা আব্দুল মুকিত হাসানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী অলি আহমদ খান, কলেজ শিক্ষক বয়তুল হক চৌধুরী, মাওলানা আব্দুল মুহিত হাসানী, পতনউষার সচেতন নাগরিক সমাজের সমম্বয়ক ও সমাজকর্মী তোয়াবুর রহমান তবারক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমরেড আফরোজ আলী, কবি জয়নাল আবেদীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার যেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলছে সেখানে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নানা অজুহাত দেখিয়ে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা লোডশেডিং করে যাচ্ছে। করোনাকালীন সময়েও পল্লী বিদ্যুৎ সমিতি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুতুড়ে বিল তৈরী করে নিরীহ সাধারণ গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তাছাড়া টাকা দিয়ে মিটার কেনার পরও প্রতি মাসে মিটার ভাড়া আদায় করছে। পল্লী বিদ্যুৎ সমিতির নানা অনিয়ম ও ক্রুটি-বিচ্যুতির কারণে সাধারণ গ্রাহকরা চরম ভোগন্তির শিকার হচ্ছেন। লোডশেডিং, মিটার ভাড়া ও ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবি জানান।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)