রবিবার ● ৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » ঢাকা » সেভ দ্য রোড-এর রেশমা স্মরণে আলোচনা সভা
সেভ দ্য রোড-এর রেশমা স্মরণে আলোচনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি :: সেভ দ্য রোড-এর উদ্যেগে রেশমা স্মরণে আলোচনা ও দোয়া সভা বাংলারিপোর্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত ‘মাননীয় প্রধানমন্ত্রী, পথে আর কত প্রাণ যাবে বলতে পারেন?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে অতিথি ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি(বানাসাস)-এর সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী ও মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আকতার। এসময় বক্তারা বলেন, রেশমা জাহান রতœার মত শত শত মেধাবী মৃত্যুর কোলে ঢলে পড়ছে চরম সড়ক অব্যবস্থাপনা- নৈরাজ্যর কারণে। উত্তরণে সড়কপথে সচেতনতা বাড়াতে হবে, কঠোর হতে হবে শাস্তি দেয়ার ক্ষেত্রেও। একই সাথে রেশমার উপর নির্মমভাবে চাপিয়ে দেয়া মাইক্রোর চালককে গ্রেফতারের দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, এর আগে গত ৮ মে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় এই ৪ প্রস্তাব দেয়া হয়- ১. সরকারিভাবে স্যানিটাইজার ও পরিচ্ছন্নতা তদারকির জন্য সেনা বাহিনীর একটি বিশেষ টিমকে দায়িত্ব দেয়া ২. কোনভাবেই যেন ভাড়া বৃদ্ধি না হয় এবং স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয়; সেই লক্ষ্যে অবশ্যই স্টপেজ ব্যবহার বাধ্যতামূলক করা। ৩. সেভ দ্য রোড-এর সারাদেশে ৪৭ জেলা কমিটির ৪৭ জন ও কেন্দ্রীয় কমিটির কমপক্ষে ২০ জনকে যোগাযোগ সেক্টরের জেলা ও কেন্দ্রীয় সকল পদক্ষেপে যুক্ত রাখা এবং ৪. সর্ববকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে সাথে কঠোরভাবে বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য দুর্নীতি-ঘুষ বন্ধে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হোক।





বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার