শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » করোনার মত বন্যা পরিস্থিতি মোকাবেলাতেও সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে : টিপু
প্রথম পাতা » ঢাকা বিভাগ » করোনার মত বন্যা পরিস্থিতি মোকাবেলাতেও সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে : টিপু
সোমবার ● ১০ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনার মত বন্যা পরিস্থিতি মোকাবেলাতেও সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে : টিপু

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদী মানববন্ধনে পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, করোনার মত বন্যা পরিস্থিতি মোকাবেলাতেও সরকার চরম উদাসীনতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। বন্যাদুর্গত অধিকাংশ পরিবারের কাছে এখন পর্যন্ত খাদ্য, ঔষধ, নগদ টাকা কোন কিছুই পৌঁছেনি। অথচ এবারকার দীর্ঘস্থায়ী বন্যায় দুই-আড়াই কোটি মানুষকে বিপর্যস্ত করে দিয়েছে।

তিনি বলেছেন, করোনার ভয়াল থাবা যখন সারাদেশে বিস্তৃত তখন করোনা পরীক্ষার ফি নির্ধারণ ও চিকিৎসা ব্যায় বাড়িয়ে দিয়ে এবং বিস্ময়করভাবে করোনার পরীক্ষা কমিয়ে দিয়ে সংক্রমনের বিপদ আরো বাড়িয়ে তুলছে। তাছাড়াও সরকারের প্রচারসর্বস্ব সন্তুষ্টি দেশে মহামারীকে আরো দীর্ঘায়িত করছে। তিনি বলেছেন, সরকার নিজেদের ব্যর্থতার কারণে সবকিছু খুলে দেওয়ায় মানুষ হয়ে উঠেছে বেপরোয়া। স্বাস্থ্যখাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার উপর গণঅনাস্থা ও গণহতাশা তৈরী হয়েছে। যে কারণে সংক্রমন নিয়েই হাজার হাজার মানুষ সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। এই নৈরাজ্যিক পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড মাহমুদ হোসেন এর সভাপতিত্বে আজ সোমবার ১০ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধনে আবু হাসান টিপু এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে জননেতা কমরেড মাহমুদ হোসেন রাজনৈতিক প্রভাবের বাইরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশিদ খানের হত্যার নিরপেক্ষ ও বিশ^াসযোগ্য তদন্ত এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেছেন ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে সংঘটিত সকল বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিশ^াসযোগ্য তদন্ত ও দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে স্বাধীন কমিশন গঠন করতে হবে।

তিনি ক্রসফায়ার কেন্দ্রীক বাণিজ্যের সমগ্র ঘটনারও নিরপেক্ষ ও বিশ^াসযোগ্য তদন্তের দাবি জানিয়ে বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকান্ডের বর্তমান ধারা চলতে দিলে দেশে আইন ও বিচার ব্যবস্থার জনগণের বাকি আস্থাটুকুও শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত অকার্যকরি রাষ্ট্রে পর্যবসিত হবে। করোনা মহামারী ও বন্যাদুর্যোগ মোকাবেলায় সরকারি ব্যর্থতা ও অকার্যকারীতায় মানুষের দুর্ভোগ-দুর্গতি চরমে উঠেছে দাবী করে মাহমুদ হোসেন বলেন পরিস্থিতি চলতে দেয়া যায় না।

এই প্রতিবাদী মানববন্ধনে অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান জননেতা কমরেড শহিদুল আলম নাননু, শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারীনেত্রী রাশিদা বেগম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পার্টির নারায়ণগঞ্জ জেলা সম্পাদক মন্ডলীর অন্যতমনেতা শ্রমিকনেতা হাবিবুর রহমান আঙ্গুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতম নেতা রোকসানা বেগম প্রমূখ





ঢাকা বিভাগ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)