শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » ফিচার » ১৫০ জন গরিব মানুষকে ফুড ফর অল টীমের সাহায্য
প্রথম পাতা » ফিচার » ১৫০ জন গরিব মানুষকে ফুড ফর অল টীমের সাহায্য
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৫০ জন গরিব মানুষকে ফুড ফর অল টীমের সাহায্য

ছবি : সংবাদ সংক্রান্তনজরুল ইসলাম তোফা :: বাংলাদেশ সহ বিদেশে যে সব মানবিক মানুষগুলো সহযোগিতা করে- “ফুড ফর অল” চ্যারিটি সংগঠনের উদ্যোগকে সফল করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও লাল সালাম। এই উদ্যোগের একজন সাহসী কর্ণধার নাট্যকার ও পরিচালক “শিমুল সরকার” বলেছেন, সবটুকু সাফল্যই তাদের যারা “অর্থ ও সাহস” দিয়ে সহযোগিতা করেছেন। অসহায় মানুষদের চোখে মুখে যে তৃপ্তির হাসি ‘ফুড ফর অল’ টীম প্রত্যক্ষ করেছে সেটাই অনেক বড় পাওয়া। আমরা কাউকে ত্রাণ দিইনি। আনন্দ ভাগাভাগি করেছি মাত্র। আমরা কাউকে করুণা দেখানোর ধৃষ্টতা দেখায়নি। শুধুমাত্র ভালবেসেই হাতটা ধরেছি। সকলের সহযোগিতা পেলে আমরা আরো ভাল উদ্যোগকে অর্গানাইজ করে সমাজের আলো হতে চাই।
আপনারা পাশে ছিলেন, থাকবেন আশা করি।

তিনি আরো অনেক ব্যক্তিগত কৈফিয়ত তুলে ধরেছেন, তাহলো- যদি কেউ মনে করে থাকেন আমি “গরু খাসি” কেটে মানুষকে খাওয়াচ্ছি, যদি এরূপ ভাবনা আপনার মস্তিস্ক বিগড়ে দেয়, তাহলে সেখানেই আমার কৈফিয়ত দেয়ার অনেক কিছু আছে। এমন ইভেন্টের আমি প্রধান সংগঠক মাত্র। ‘শ্রম ও মেধা’ আমার লগ্নি এখানে। দেশে ও দেশের বাইরে বহু কাছের মানুষকে সমন্বয় করে- এই মানবিক কাজটির নেতৃত্ব দিয়েছি মাত্র। আর এ কাজটি করেছি শতভাগ আত্মীয়তা মুক্ত ভাবনায়।

তিনি পরিস্কার ভাষায় বলেন, সত্যিকার অর্থে যারা এক কেজি মাংস হাতে পেলে আনন্দে চোখের পানি ঝরাবে- তাদের বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়েছে। কেন করেছেন? তা জানতে চাইলে বলেন, কারন হলো কষ্ট, খুবই খারাপ সময় ও ক্ষুধাকে আমি খুব কাছে থেকে দেখেছি। সেসব সময়ে মানুষের খারাপ যাওয়া সময়ে ৯৯% মানুষই হাসা হাসি করে কিংবা বাজে ব্যবহার করে। মমতা মাখা মনে তার কাছে গিয়ে জিজ্ঞেসও করে না কেমন আছো? বন্ধু আত্মীয় এমনকি বাবা মা ও পর হয়ে যায়।

তিনি এমনও কথা বললেন, সব চাইতে মজার ব্যাপারটা হলো যে, সব বন্ধু ভাল সময়ে তার পকেট উজাড় করেই হৈ-হুল্লোড় করেছে তাদের আচরণও শকুণের মতো হয়ে যায়। কিন্তু ‘মানুষ ক্ষুধা আর খারাপ সময়ের যন্ত্রণা সহ্য’ করতে পারে না। এ গুলো আমি জানি বুঝি বলেই এমন একটি কাজের নেতৃত্ব দিয়েছি অনেক বছরের থিয়েটার লিডারশিপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে।

তিনি একেবারেই খুব সত্যি ভাবে জনগণের কাছে তুলে ধরতে চায় তা হলো, এ কাজটিতে ৪০০টাকা থেকে শুরু করে ১১ হাজার টাকা পর্যন্ত কন্ট্রিবিউট করে, অনেকেই মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছেন। নিম্নে তারা হলেন-
Anil Ray Monjoor Alam Mamun Mahamuda Sultana Molly Moshiur Rahman Nazrul Islam Tohfa Bazlur Rahman Zaman Moni Zahid Lipon Tareq Mahamud Abu Bakker Siddek Ariful Islam Arif Ramzan Sarkar Adv Layebuddin Lavlu Ferdous Arif Naznin Anin Kazi Shafi Karl Martin Mamun Pramanik Saiful Islam Shipon Mahmud Mukti Mahamud Subir Das Debi Panday Rlt Rasel Ahmed Ripon Sarkar Moner Bd Motahar Hossain Jamil সহ আরো যারা নিজের নাম প্রকশে অনিচ্ছুক ব্যক্তিরা আছেন। তিনি এই সকল মানুষদের আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের অর্থ ও অনুপ্রেরণায় কাজটা সম্ভব হয়েছে।

লেখক : নজরুল ইসলাম তোফা, টিভি ও মঞ্চ অভিনেতা, চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিষ্ট এবং প্রভাষক।





আর্কাইভ