শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » সত্য ঘটনা অবলম্বনে : জীবনের জয়
প্রথম পাতা » চট্টগ্রাম » সত্য ঘটনা অবলম্বনে : জীবনের জয়
সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সত্য ঘটনা অবলম্বনে : জীবনের জয়

ছবি : সংবাদ সংক্রান্ত মোহাম্মদ ফজলুর রহমান :: উল্টো গান বুঝেন! ধরেন একটা গান উল্টো করে গাইলে কেমন হয়! অর্থ বদলে দেয়ার মতো করে? এই যেমন আবদুল জব্বারের কন্ঠের একটি গান। যে গানের সূচনা লাইনে আছে “তুমি কি দেখেছ কভু, জীবনের পরাজয়? দুঃখের দহনে, করুন রোদনে, তিলে তিলে তার ক্ষয়।”
এখানে জয় এর আগে পরা বাদ দিবো, ক্ষয় মুছে ফেলবো। দূ:খের বদলে বসবে সুখ, করুণতাকে কেড়ে নিবে অরুণ আনন্দ। আপনার মনে এতক্ষণে প্রশ্ন এসে পড়া স্বাভাবিক। কারণ, কেনইবা এতো জীবনান্দদের ছাপ্ এইসব কথায়।
হ্যা, ঠিকই ধরেছেন। ভুল জায়গায় মন পড়েনি একদমও আপনার। এবার তাহলে একটু ঘুরেফিরে দেখি ‘কি থেকে কি হলো যে, কি জানি কি হবে পরে।’
একটা ফার্মেসি ও তার সাথে কয়েকটি চরিত্রের কথা বললেই বুঝা যাবে ব্যাপারটা। একজন দু:খী এলেন । ঔষধ দরকার। কিন্তু হাতে টাকাকড়ি নেই। কি করবেন বুঝতে পারছেন না।
দোকানি এই কিংকর্তব্যবিমূঢ় অবস্থার সাথে বেশ পরিচিত। এই অবস্থার প্রতিষেধকও আছে তার হাতে। তাই মুখে মৃদৃ হাসি রেখে প্রেসক্রিপশনটা নিলেন। এরপর সটাসট ঔষধ খুজেঁ নিতে শুরু করলেন।
এদিকে অসহায় মুখটি আরো বেশি অসহায় ছবি সৃজনের দিকে যাচ্ছে। কারণ, টাকার বিনিময়েই তো মিলবে এই জীবন রক্ষাকারী ঔষধ! কি করে কিনবেন তিনি!
এবার রহস্য খোলাসা করলেন ঔষধ দোকানি। বললেন, “ওই যে, ওই গাড়িটি দেখুন। গাড়িটি চুয়েটের এক প্রফেসরের। উনারা স্বামী-স্ত্রী দুজনই প্রফেসর।”
ঔষধ দোকানির এই কথা তো কোন সমাধান দেয় না। কিছু বুঝাও যায় না এতে। গরিবিহালের লোকটি তাই আরো কিছু শোনার অপেক্ষায়।
ঔষধ দোকানির পরের কথা, “আপনার টাকা লাগবে না। বিনামূল্যে ঔষধ পাবেন। কারণ ওই স্যারেরা ফার্মেসিতে ১০ হাজার টাকা জমা রেখেছেন। আর বলেছেন, কোন অভাবী লোক ঔষধ কিনতে না পারলে এখান থেকে টাকা নিয়ে ঔষধ দিতে। আপনাকে ওই ফান্ড থেকেই ঔষধ দিচ্ছি।”
আসলে, জীবন এভাবে জয়ী হয়।
এভাবে ধন্য হয় বেঁচে থাকা।
এভাবে আসে জীবনের জয়গান।
এভাবেই বড় হয় সমাজ-রাষ্ট্র।

মোহাম্মদ ফজলুর রহমান, উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা), চুয়েট।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)