শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সাংবাদিকতা সমাজসেবা ও সংগঠন প্রসঙ্গে
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » সাংবাদিকতা সমাজসেবা ও সংগঠন প্রসঙ্গে
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকতা সমাজসেবা ও সংগঠন প্রসঙ্গে

ছবি : লেখক : মুহাম্মদ শওকাত হোসেন, সম্পাদক, দৈনিক আজকের ভোলা। মুহাম্মদ শওকাত হোসেন :: (পূর্বে প্রকাশের পর) পরিশেষে সাংবাদিকতা সমাজসেবা এবং সংগঠন বিষয়ে একটি কথাই সকলের উদ্দেশ্যে বলতে চাই, তা হচ্ছে এই তিনটি বিষয়‌ই আমাদের সমাজ সভ্যতার অগ্রগতির অন্যতম সহায়ক শক্তি। একটি উন্নত আদর্শ সমাজ সভ্যতার নাগাল পেতে হলে সেখানে মুক্ত সাংবাদিকতা থাকতে হবে । সমাজ সেবা করার মতো কিছু মানুষ নিজের স্বার্থ বিসর্জন দিয়ে সমাজ ও মানুষের কল্যাণের জন্য কাজ করবে ।সমাজের নেতৃত্বে যারা থাকবেন বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে যারা পরিচালনার দায়িত্বে থাকবেন তাদেরকে অবশ্যই সেবনের নয়, সেবার মানসিকতা সম্পন্ন হতে হবে। মানুষের সেবা ও কল্যাণ এর কর্মসূচি সমূহ বাস্তবায়ন করার জন্য শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্কের প্রয়োজন রয়েছে।
তবে যারা এ কাজগুলো করবে প্রথমত তাদের মন মানসিকতা চিন্তা-চেতনা এর উপযোগী হতে হবে। অর্থাৎ তার মধ্যে একটি ইতিবাচক সুন্দর সুশীল মন থাকতে হবে । যেমন মানুষের দুঃখ কষ্ট দেখলে মন কেঁদে উঠে , চিন্তা-চেতনায় সমাজ এবং মানুষের ভাল-মন্দ মুখ্য থাকে। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের উপকার করে। সর্বোপরি সৃষ্টির সেবার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জনের জন্য আকুল বাসনা থাকবে । কারণ মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে বহুভাবে এসব সেবা ও কল্যান কাজ করার জন্য গুরুত্ব সহকারে নির্দেশনা দিয়েছেন । কোরআনের বাণী রয়েছে যে , কোনো সত কাজই বৃথা যায় না। অর্থাৎ একজন মানুষ সৎ উদ্দেশ্যে তার শক্তি সামর্থ্য দিয়ে একটি ভালো কাজ করতে গিয়ে যদি আমাদের দৃষ্টিতে ব্যর্থ হয় , তথাপিও তার সৎ উদ্দেশ্যের জন্য এবং তার ত্যাগের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামীন অবশ্যই তাকে পুরস্কৃত করবেন । শুধু তাই নয় এই সমাজের মানুষগুলো অনেক সত কাজকে প্রথমে গ্রহণ করতে পারে না, কিন্তু পরবর্তীতে মানুষ তাদের ভুল বুঝে যায়। যারা এসব সত কর্মের করেছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ।
সৎ কাজে প্রতিবন্ধকতা আসে, অনেক সময় সহযোগী পাওয়া যায় না। সেক্ষেত্রে “তোমার ডাকে কেউ যদি না দেয় সাড়া, তবে একলা চলো,,,,,,,” হলেও চালিয়ে যেতে হবে । বন্ধ করা যাবে না। কারণ আজকে আপনি সৎ উদ্দেশ্যে কল্যাণের যে বীজ বপন করেছেন, একদিন তা বিশাল ফলবান বৃক্ষ পরিণত হবে। যার ফল দেশজনতা উপভোগ করবে।
সব শেষ কথা হচ্ছে যারা সমাজ কর্ম করবে, সাংবাদিকতা , শিক্ষকতা, বিচারকার্য, কিংবা সামাজিক নেতৃত্তের মত মহৎ কাজের সঙ্গে জড়িত থাকবে, তাদেরকে অবশ্যই ইতিবাচক মানসিকতা সম্পন্ন হতে হবে । রাস্তার উপর একটি কলার বাকল পেলে স্বতঃস্ফূর্তভাবে সেটাকে নিরাপদ স্থানে ফেলে দিতে হবে । কারণ এর মাধ্যমে কারো দুর্ঘটনা ঘটতে পারে। কাজেই ছোটখাটো থেকে শুরু করে প্রতিটি ভালো কাজে থাকার জন্য একটি সুন্দর মন থাকতে হবে। যারা এখনো এই নষ্ট-ভ্রষ্ট সমাজের মধ্যে থেকেও ভালো কিছু আশা করেন, সমাজসেবা, মানুষের কল্যাণ অথবা এজাতীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে চান ,আমি তাদেরকে অনুরোধ করব, এগিয়ে আসুন। কেউ যদি না থাকে আপনি একাই শুরু করুন। দেখবেন সহোযোগী পাবেন , সুফল পাবেন। দুনিয়া এবং আখেরাতে এর বিশাল প্রতিদান আপনার জন্য অপেক্ষা করছে।
কবির কবিতা দিয়ে এ প্রসঙ্গের সমাপ্তি করতে চাই।” উদয়ের পথে শুনি কার বাণী- ভয় নাই ওরে ভয় নাই , নিঃশেষে প্রাণ যে করিবে দান ,ক্ষয় নাই ওরে ক্ষয় নাই”।
শেষ পর্ব।

লেখক : মুহাম্মদ শওকাত হোসেন, সম্পাদক, দৈনিক আজকের ভোলা।





উপ সম্পাদকীয় এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)