বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি শফি ও সম্পাদক মেজবা
আক্কেলপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি শফি ও সম্পাদক মেজবা
নিশাত আনজুমান , আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে ঐতিহ্যবাহী সুনামধণ্য প্রেসক্লাব আক্কেলপুরের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আমাদের অর্থনীতির উপজেলা প্রতিনিধি শফিউল আলম শফি সভাপতি এবং ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি মেজবা উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব আক্কেলপুর কার্যালয়ে শফিউল আলম শফির সভাপতিত্বে এক সাধারণ সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য দৈনিক আমাদের অর্থনীতির উপজেলা প্রতিনিধি শফিউল আলম শফি সভাপতি এবং ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি মেজবা উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আমার সংবাদের এম.এ মান্নান সহঃসভাপতি, প্রতিদিনের সংবাদ ও বিডিটুডেস এর মওদুদ আহম্মেদ যুগ্ম সাধারণ সম্পাদক, গণজাগরনের সকেল হোসেন কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক, সকালের সময়ের শাদমান হাফিজ শুভ প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হন। সভায় ভোরের পাতার প্রতিনিধি নিশাত আনজুমানকে নতুন সদস্য হিসেবে মনোনিত করা হয়। #





আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
জয়পুরহাটে ভুয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে ২০তম এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপিত
জয়পুরহাটের কালাইয়ে আওয়ামীলীগ নেতার পা কেটে নিল প্রতিপক্ষ বিএনপি নেতা
জয়পুরহাটে কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
জয়পুরহাটে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন
ছেলেকে ফিরে পেতে এক মায়ের আকুতি
ইউএনও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আক্কেলপুরে মানববন্ধন