শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » ঢাকা » স্বাস্থ্যসেবা, খাদ্য ও শিক্ষার মত সামাজিক খাতসমূহকে রাষ্ট্রীয় দায়িত্বে পুনর্গঠন করার আহ্বান
স্বাস্থ্যসেবা, খাদ্য ও শিক্ষার মত সামাজিক খাতসমূহকে রাষ্ট্রীয় দায়িত্বে পুনর্গঠন করার আহ্বান
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, করোনা দুর্যোগ প্রচলিত উন্নয়ন দর্শন, প্রশাসনিক ব্যবস্থা এবং রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনকে অপরিহার্য করে তুলেছে। এই সত্য উপলব্ধিতে নিতে ব্যর্থ হলে আগামীতে করোনা ভাইরাসের মত প্রাণঘাতি আরো ভয়ংকর সব ভাইরাসের মুখোমুখি হতে হবে। প্রাণ-প্রকৃতি-জীব বৈচিত্র্য বিনাশী কথিত উন্নয়নের বর্তমান ধারা থেকে সরে আসতে না পারলে মানুষ ও প্রকৃতির মধ্যকার ভারসাম্য আরো গুরুতরভাবে বিপন্ন হবে। মানুষের অস্তিত্বই নানাদিক থেকে হুমকির মধ্যে পড়বে। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই বাংলাদেশ প্রবল ঝুঁকির মধ্যে, তার উপর মাটি, পানি, বায়ু, নদী, বনাঞ্চল বিষাক্ত ও ধ্বংসকারি মেগা উন্নয়ন প্রকল্পসমূহ অব্যাহত থাকলে বাংলাদেশ ও তার জনগণ বড় ধরনের বিপদের মধ্যে নিপতিত হতে পারে। রূপপুর পারমানবিক প্রকল্প, সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ কয়লাভিত্তিক নানা প্রকল্প এসব ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে।
তিনি বলেন, স্বাস্থ্য-চিকিৎসা ও শিক্ষার মত গুরুত্বপূর্ণ সামাজিক খাতসমূহকে যে মুনাফাকেন্দ্রীক স্বেচ্ছাচারী ব্যবস্থার উপর ছেড়ে দেয়া যাবে না করোনা মহামারী তা আরো একবার প্রমাণ করেছে। তিনি স্বাস্থ্যসেবা, খাদ্য ও শিক্ষার মত সামাজিক খাতসমূহকে রাষ্ট্রীয় দায়িত্বে পুনর্গঠন ও পুনর্বিন্যস্ত করার আহ্বান জানান।
তিনি বলেন, রাজনৈতিক ও নৈতিক কর্তৃত্ববিহীন নিছক আমলানির্ভর রাজনৈতিক-শাসনতান্ত্রিক ব্যবস্থা দিয়েও মহামারী দুর্যোগকে কার্যকরিভাবে মোকাবেলা করা যাবে না। তিনি জাতীয় দুর্যোগকে সম্মিলিত জাতীয় উদ্যোগের মাধ্যমে মোকাবেলা করার আহ্বান জানান।
আজ বিকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির নানাস্তরের সংগঠকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
এই সময় তিনি আগামী ১৭ আগস্ট পার্টির প্রাক্তন সভাপতি জননেতা খন্দকার আলী আব্বাসের নবম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যেও পার্টির সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, সজিব সরকার রতন, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, মনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, জোনায়েত হোসেন প্রমুখ।





বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার