শুক্রবার ● ১৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ইউএনও বিভীষণ কান্তি দাশ‘কে বিদায় সংবর্ধনা
মাটিরাঙ্গায় ইউএনও বিভীষণ কান্তি দাশ‘কে বিদায় সংবর্ধনা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘কে বিদায়ী সংবর্ধনা দিলো মাটিরাঙ্গা পৌরসভা কর্তৃপক্ষ । ১৩ আগষ্ট বৃহস্পতিবার রাতে পৌর সম্মেলন কক্ষে আয়োজিত এই বিদায়ী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী।
পৌর প্যানেল মেয়র আলা উদ্দিন লিটন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভা মেয়র মোঃ শামছুল হক। তিনি বিদায়ী ইউএনও বিভীষণ কান্তি দাশ‘কে একজন মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ মন্তব্য করে বলেন, মাটিরাঙ্গার কর্মস্থলে তিনি যেভাবে উপজেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে মানুষের জন্য কাজ করেছেন। একই ভাবে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখে আশা রাখি তিনি নতুন কর্মস্থলেও অনুরুপ যোগ্যতায় আলো ছড়াবেন । ।
এ সময় মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন, পৌর কর্মকর্তা ও কর্মচারী এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় বিদায়ী ইউএনও বিভীষণ কান্তি দাশ বলেন, আমি চেষ্টা করেছি আপনাদের বিভিন্ন সরকারি কাজে সর্বাক্তক সহযোগিতা করতে। করোনা কালে আমি সব সময় আপনাদের সাথে বোঝাপড়া করে কাজ করেছি। চেষ্টা করেছি মাটিরাঙ্গা পৌরসভাকে সরকারি যে কোন সুবিধা পর্যাপ্ত পরিমাণে পাইয়ে দিতে। পৌরসভাও সাধ্যের সবটুকুন দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে সচেষ্ট থেকেছেন সরসময়। সে কারণে সকলের কাছে আমি কৃতজ্ঞ। এ সময় তিনি পৌরসভার দেয়া উপহার ও ক্রেষ্ট সামগ্রী গ্রহন করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১