শিরোনাম:
●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
রাঙামাটি, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
প্রথম পাতা » গাজিপুর » কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৫ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৩ মিঃ) ১৫ ফেব্রুয়ারি সোমবার গাজীপুর শহরের চা-বাগানে কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে৷

সকালের দিকে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাজী মাহবুব উল হক গোলাপের সভাপতিত্বে প্রধান শিক্ষক নূরুন্নাহার আক্তারের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন স্থানীয় সরকার গাজীপুরের উপ-পরিচালক মোঃ জামিল আহমেদ৷ উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা৷

দুপুরের পর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কামিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল, এমপি৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, গাজীপুর মেট্রোপলিটন কলেজের সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট মো. ওয়াজ উদ্দিন মিয়া, কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য মো. গিয়াস উদ্দিন, গাজীপুর সিটি করপোরেশনের ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এডভোকেট আয়েশা আক্তার, সালনা এন এম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি মো. আতাউলস্নাহ মন্ডল, হাড়িনাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রফিজ উদ্দিন রফি, ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আনিসুর রহমান আরিফ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মো. শাহজাহান সাজু প্রমুখ৷

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান আতিক, সাংবাদিক মেহেদী হাসান বিপ্লব, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ৷

দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে ৩৩ টি ইভেন্টে প্রায় দুই শতাধিক ছাত্রী অংশ গ্রহণ করে৷ প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন৷

পুরস্কার বিতরণ করার আগে প্রধান অতিথি বক্তব্যে বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ক্রীড়া চর্চা অপরিহার্য৷ খেলাধুলা মেধা ও মননের বিকাশ ঘটায়৷ তাই শরীর ও মন সুন্দর রাখতে নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে৷

তিনি বলেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে৷ যাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ৷ আগামীর সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি আহবান জানান৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)