শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে হঠাৎ পুকুরে গ্যাস: এক দিনে কোটি টাকার মাছের ক্ষতি
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে হঠাৎ পুকুরে গ্যাস: এক দিনে কোটি টাকার মাছের ক্ষতি
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে হঠাৎ পুকুরে গ্যাস: এক দিনে কোটি টাকার মাছের ক্ষতি

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় বৈরি আবহাওয়ার কারনে পুকুর জলাশয়ের পানিতে গ্যাসের সৃষ্টি হয়ে অক্সিজেনের অভাব দেখা দেয়ায় মাছ মরে যাওয়ার ফলে মৎসচাষীদের কোটি টাকার ক্ষতি হয়েছে।
২ সেপ্টেম্বর বুধবার থেকে হঠাৎ করে মাছ মরার কারণে মৎস্যচাষীরা বিপাকে পড়েছেন। নিরুপায় হয়ে তারা মাছ ধরে এনে উপজেলার বিভিন্ন হাটে বাজারে কম দামে বিক্রি করছে। আত্রাই উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে পুকুর জলাশয়ে বৃষ্টির পানি পড়ে অক্সিজেন সংকট দেখা দেয়ায় মাছ মরে যাচ্ছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, উপজেলার বান্ধাইখাড়া, হাটকালুপাড়া, শাহাগোলা, বহলা, চাপড়াসহ বিভিন্ন এলাকার অধিকাংশ পুকুর, জলাশয় গুলোতে মাছ মরার দৃশ্য দেখা গেছে। হাটে-বাজারে গিয়েও একই চিত্র চোখে পড়ে। শত শত মৎস চাষিরা বাজারে মরা মাছ নিয়ে ভিড় জমায়। এলাকার লোকজন মাছের আড়ৎ গুলোতে ভিড় জমায়।
বুধবার সকালে থেকে উপজেলার আত্রাই স্টেশন বাজার মাছের আড়ৎ, ভবানীপুর মাছ বাজার, নওদুলী মাছ বাজার, বান্ধাইখাড়া মাছ বাজারসহ বিভিন্ন মাছের আড়ৎ গুলোতে লোকজনের ভিড় লক্ষ করা গেছে। ৩ থেকে ৪ কেজি ওজনের রুই, কাতলা ও সিলভার মাছ গুলো ৪০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ক্রেতাদের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাছ ক্রয় করতে দেখা গেছে। কেউ কেউ আবার মাছ মরার কারণে না কিনেই বাড়িতে ফিরে গেছে।

হাটকালুপাড়া গ্রামের মৎসচাষী আসাদুজ্জামান টকি জানান, সকালে জানতে পারেন তার পুকুরের মরা মাছ ভাসছে। বিষয়টি জেনে পুকুরে গেলে ততক্ষণে অনেক মাছ মরে ভেসে ধারে লাগে। পরে মাছ গুলো কিছু অংশ তুলে বাজারে নেয় বাকি মাছ পুকুরে মরে পচে গেছে।
একই ভাবে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের মৎসচাষী আলম সরদার জানান, তার পুকুরের অর্ধেকের বেশে মাছ মরে গেছে। বাকি কিছু মাছ পকুরে রয়েছে। এতে করে তার প্রায় ৩ লক্ষাধিক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, দুর্যোগ পরবর্তি সময়ে পুকুর গুলোতে অক্সিজেনের সল্পতা দেখা দেয়। আবার অনেক সময় এসিড বৃষ্টি অর্থাৎ বায়ুমন্ডলে যদি কোন কারণে এসিটিক বাতাস প্রবাহিত হয় আর ঠিক ঐ সময়ে যদি বৃষ্টি হয়। তাহলে বৃষ্টির সঙ্গে বাতাসের এসিডটা মিশ্রিত হয়ে পানিতে পড়ে। আর তখন পানিতে অক্সিজেন সল্পতা দেখা দেয় এবং পানির চঐ কমে যায় যার ফলে পানি এসিটিক হয় এবং মাছ মরে ভেসে ওঠে। তিনি আরো বলেন ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের তালিকাও প্রস্তুত করা হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)