শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » কৃষককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ‘কিশোর গ্যাং’
প্রথম পাতা » ঝালকাঠি » কৃষককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ‘কিশোর গ্যাং’
শুক্রবার ● ৪ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ‘কিশোর গ্যাং’

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: কাঠাঁলিয়ায় বেড়েই চলেছে ‘কিশোর গ্যাং’য়ের দৌরাত্ম্য। একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তারা। শহর থেকে ইউনিয়নে সব খানেই চলমান আছে তাদের ত্রাসের রাজত্ব। হামলা,মাদক, চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিংসহ নানা অপরাধে জড়িত হচ্ছে তারা।
কিশোর গ্যাংয়ের হাতে গত এক মাসে দুইটি কোপা-কুপির ঘটনা ঘটেছে। ছোটখাটো যেকোনও ইস্যুতে এই কিশোররা একত্র হয়ে হামলা চালায়। তারপরও তারা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। এসব কিশোর অপরাধীদের আড়াল থেকে কেউ না কেউ মদত দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা মনে করেন, এখনই লাগাম টেনে না ধরলে আগামীতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তারা।
কাঠাঁলিয়ার আওরাবুনিয়া তালগাছিয়া গ্রামের কেতাব আলী মোল্লা জানায়,জমির নগদ টাকা চাওয়ায় দুলালের সাথে আদম আলীর বাকবিতন্ডা হলে গতকাল রাত আনুমানিক ৯টারদিকে মুন্সিরাবাদ বাজার থেকে আদম আলী আকন বাড়ি ফেরার পথে বড় ব্রিজের উপর ওৎপেতে থাকা ‘কিশোর গ্যাং’ বাহিনীর প্রধান দুলাল খান পিতা লাল খান,তার ছেলে জাহিদসহ তারা ১৪জন বাহিনী মিলে আদম আলীর উপর হামলা চালায়। আদম আলী আকন উত্তর তালগাছিয়ার তুজাম্বার আকনের ছেলে। এরা এলোপাথাড়ি কোপাতে থাকে আদম আলির মৃত্যু নিশ্চিত মনে করে খালের চরে ফেলে তারা চলে যায়।
এই ‘কিশোর গ্যাং’ কিশোর বয়সী সন্ত্রাসীরা হকিস্টিক, চাপাটি, রামদা, ছুরি-লাঠিসহ মহড়া দিয়ে এলাকায় এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এরা বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র এবং ঝরে পড়া শিক্ষার্থী, বেকার ও শ্রমিক শ্রেণির কিশোর। তাদের কোনও গ্যাং প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় চলে। মাঝেমধ্যে পুলিশ অভিযান চালিয়ে গেলেও তারা রয়েযায় ধরা ছোয়ার বাইরে। এদের মধ্যে ইলিয়াস নামে একজন সে হাজার হাজার ইয়াবা বিক্রি করে। এই এলাকায় ইয়াবার নেশায় আসক্ত হয়ে পড়েছে ছোট থেকে বড়োরা এমনকি মেয়েরাও সেবন করছে ইয়াবা।
ঐএলাকার সোহেল হাওলাদার জানায়,কিছুদিন আগে এই ‘কিশোর গ্যাং’ এরইমধ্যে কয়েকটি দুর্র্ধষ ঘটনা ঘটিয়েছে। একজনকে কুড়াল দিয়ে আঘাত করেছিলো তার পায়ে কিন্তু সেই লোক এখনও কোন বিচার পায়নি। তারপর এই আদম আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে। আমরা তাকে রাজাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত বরিশাল শেবাচিমে রেফার করে বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আদম আলীর স্বজনরা জানায়,তার শরীরের বিভিন্ন স্থানে কোপের ক্ষতস্থানে ডাক্তারা ৭২টি সেলাই দিয়েছে। বর্তমানে তার অবস্থা ভালো না।
ঘটনারদিন রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল আসামিদের বাড়িতে বাড়িতে গিয়ে তন্ন তন্ন করে খুঁেজছে কাউকে পায়নি।
এ ব্যাপারে এ এস আই আব্দুর রহমান বলেন,আমরা খবর পেয়ে সাথে সাথে আসামিদের বাড়ি তল্লাসি করেছি কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঝালকাঠিতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঝালকাঠি :: ঝালকাঠিতে গরীব রোগীদের চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে নবগ্রাম মডেল হাই স্কুল প্রাঙ্গনে বৃহস্পতিবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় সামরিক হাসপাতাল (সিএমএইচ) বরিশাল কর্তৃপক্ষ এ কর্মসুচী পরিচালনা করেন। বৃহস্পতিবার ১ দিনের ক্যাম্পেইনে প্রায় অর্ধ শতাধীক রোগী সেবা গ্রহন করেন। শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন ফারজানা’র নেতৃত্বে গরীব রোগীদের সেবা প্রধান করেন বরিশাল সিএমএইচ এর চিকিৎসক ক্যাপ্টেন মোঃ হাসান এবং ক্যাপ্টেন ফারহানা। এসময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার আহসানসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।





ঝালকাঠি এর আরও খবর

শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)