শনিবার ● ৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » কাউন্সিল অব ভোক্তা অধিকারের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি গঠিত
কাউন্সিল অব ভোক্তা অধিকারের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি গঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ ‘সিআরবি’ খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার ৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টায় খাগড়াছড়ি আল আমিন বারীয়া মার্কেট চৌধুরী বিল্ডিং সংলগ্ন আলোকিত খাগড়াছড়ি ডটকম এর কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
এতে উন্নয়নকর্মী বিনোদন ত্রিপুরাকে আহ্বায়ক ও সাংবাদিক মো. আবদুর রউফকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র খাগড়াছড়ি জেলা আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মো. মোবারক হোসেন, যুগ্ন সদস্য সচিব তেপান্তর চাকমা, সদস্য এডভোকেট গৌরী প্রভা দে, মংশিনু মগ, আবুল হাসেম, কৌশল চাকমা, মিল্টন চাকমা কলিন, মফিজুল ইসলাম ও মো. শাকিল।
এছাড়া কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির জন্য ২ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির উপদেষ্টারা হলেন, এডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও ধীমান খীসা।
এ সময় কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র খাগড়াছড়ির উপদেষ্টা ধীমান খীসা বলেন, কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ-সিআরবি’র প্রধান কাজ হচ্ছে জন-সাধারনকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়ে গবেষণা পত্র প্রকাশ করা। ভোক্তা অধিকার আইনের সুফল জন-সাধারণের কাছে দ্রুত পৌছে দিতে সদস্য নির্বাচনের ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। উপদেষ্টা এডভোকেট জসিম উদ্দিন মজুমদার বলেন, নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” সংশোধন ও ভেক্তা অধিকার সংরক্ষণের জন্য “ ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় ” প্রতিষ্ঠার দাবিতে জন-মতগঠন এবং গণ-স্বাক্ষর সংগ্রাহ করতে হবে। সামাজিক অপরাধের সাথে নয়, নিজের সৎ উপার্জিত অর্থের কিছু অংশ যারা ভোক্তা অধিকার সুরক্ষায় ব্যয় করতে আগ্রহী এমন স্বেচ্ছাসেবীদের নিয়েই খাগড়াছড়ি কমিটি গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১