রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » রিছাং ঝর্ণায় ঘুরতে এসে স্কুল ছাত্রের মৃত্যু
রিছাং ঝর্ণায় ঘুরতে এসে স্কুল ছাত্রের মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার পর্যটন স্পট রিছাং ঝর্ণার পানিতে ডুবে বন্ধুদের সাথে ঘুরতে আসা মলাই জ্যোতি চাকমা(১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার ৬সেপ্টেমম্বর দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মলাই জ্যোতি চাকমা পুলিশ কনস্টেবল জগত বন্ধু চাকমার ছেলে। সে খাগড়াছড়ি পুলিশ লাইনস স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
সে খাগড়াছড়ির সুইস গেইট আনন্দ নগর এলাকায় মা ও বোনের সাথে ভাড়া বাড়িতে থাকতো। তার বাবা জগত বন্ধু চাকমা ফেনীর সোনাগাজী থানায় কর্মরত। এ ঘটনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া জানান, একই স্কুলে পড়ুয়া দুই বন্ধুকে সাথে নিয়ে রিছাং ঝর্ণায় ঘুরতে আসে মলাই জ্যোতি চাকমা। এসময় রিছাং ঝর্ণার উপর থেকে লাফ দিলে ঝর্ণার গভীরে পানিতে ডুবে মারা যায় সে।
খবর পেয়ে বেলা দুইটার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১