শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাগেরহাটে ৫ ইউপি সদস্য বরখাস্ত
প্রথম পাতা » খুলনা বিভাগ » অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাগেরহাটে ৫ ইউপি সদস্য বরখাস্ত
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাগেরহাটে ৫ ইউপি সদস্য বরখাস্ত

---শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের পাঁচ সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া ইউপি সদস্যরা হলেন, ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য তাসলিমা লতা, নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য সরদার আলতাফ হোসেন, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আ. জব্বার, পিলজংগ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল হারুণ এবং একই ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য সাধন কুমার দে। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মাদ ইফতেখার আহমেদ চৌধুরী পৃথক পৃথকভাবে এদের বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংরক্ষিত মহিলা আসনের সদস্য তাসলিমা লতার বিরুদ্ধে তার মায়ের নামে দুটি বিধবা ভাতার বই ইস্যু করে দীর্ঘদিন ধরে অর্থ উত্তোলন পূর্বক আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পিলজংগ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল হারুণের বিরুদ্ধে বিভিন্ন ভাতার কার্ড দেওয়ার নাম করে অর্থ আদায়, ঘর দেওয়ার প্রতিশ্রæতি ও জন্মনিবন্ধন করে দেওয়ার নামে সেবা গ্রহিতাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য সরদার আলতাফ হোসেন, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আঃ জব্বার ও পিলজংগ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য সাধন কুমার দের বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত গভীর নলকুপ স্থাপনের জন্য সরকার নির্ধারিত সহায়ক চাঁদার অতিরিক্ত গ্রহনের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে কেন চুড়ান্তভাবে বহিস্কার করা হবেনা এ জন্য কারণ দর্শাতে বলা হয়েছে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান বলেন, ইউপি সদস্যদের বিরুদ্ধে উথ্যাপিত বিভিন্ন অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন। কেন তাদেরকে চুড়ান্তভাবে বহিস্কার করা হবেনা এই মর্মে দশ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
 সাংবাদিক সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট :: সময় টিভির কক্সবাজারের ষ্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের সনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাট শহীদ মিনার সড়কে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে বাগেরহাটে কর্মরত গণমাধ্যমকর্মীরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড . মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, আহসানুল করিম, সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, আমাদের সময় পত্রিকার বাগেরহাট প্রতিনিধি নিয়ামুল হাদি রানা, দৈনিক স্পন্দনের নকিব সিরাজুল হক প্রমুখসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়া স্বত্তেও সেখানে কর্মরত সাংবাদিক সুজা উদ্দিন রুবেলের উপর যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। সুজা উদ্দিন রুবেলের হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে। শুধূ সুজা উদ্দিন রুবেল নয় সারা দেশে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা মামলার শিকার হচ্ছেন। অতিদ্রুত নির্যাতনের শিকার সাংবাদিকদের প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। সকল সাংবাদিকদের নামে ষড়যন্ত্রমূলক মামলা তুলে নেওয়ার দাবি জানান বক্তারা।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)