মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়ি ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার
মানিকছড়ি ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি রাজপাড়া মুহামনি ব্রীজের নিচ হতে উজাই মার্মা (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ৭ সেপ্টেম্বর দুপুরের দিকে ব্রীজের নিচ থেকে উদ্ধার করা লাশটি উপজেলার রাজপাড়ার মৃত মংথুই মার্মার ছেলে।
জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে লাশটি মানিকছড়ি খালে ভাসতে দেখে স্থানীয়রা মানিকছড়ি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সকালে মৃগী রোগী উজাই মার্মা খালে মাছ ধরতে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে স্থানীয়দের ধারণা।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের