শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » ৫ দফা দাবিতে হাটহাজারীতে বড় মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভ
প্রথম পাতা » চট্টগ্রাম » ৫ দফা দাবিতে হাটহাজারীতে বড় মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভ
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ দফা দাবিতে হাটহাজারীতে বড় মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তহাটহাজারী প্রতিনিধি :: হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম (বড় মাদ্রাসা)র ছাত্ররা ৫ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। আজ বুধবার দুপুর থেকে এ রির্পোট লেখা পর্যন্ত (সন্ধ্যা পর্যন্ত) শিক্ষার্থীদের এ বিক্ষোভ অব্যাহত ছিল। মাদ্রাসার ফটক বন্ধ করে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এসময় বিক্ষোভকারীরা মাদ্রাসার সহকারি মহাপরিচালক মাওলানা শেখ আহমদ,শিক্ষক নুরুল ইসলাম জেহাদী ও মাওলানা আনাস মাদানীর দপ্তর ভাংচুর করেন। বিক্ষোভ কর্মসূচী থেকে মাঝে মাঝে হেফাজত ইসলামের আমির মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর পুত্র হেফাজতের প্রচার সম্পাদক ও মাদ্রাসার সহকারি শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানীর অপসারণ দাবি করা হয়। বড় মাদ্রাসায় বিক্ষোভের সংবাদ অবহিত হয়ে চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হক ,অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর )মশিউদৌল্লাহ রেজাসহ আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান গ্রহন করেন। জানা যায়, গতকাল দুপুরের নামাযের পর শিক্ষার্থীরা হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাদ্রাসার সহকারি শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানীর অপসারণসহ ৫ দফা দাবিতে মাদ্রসার শিক্ষার্থীরা সকল ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। সংবাদ অবহিত হয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু মাদ্রাসার ফটক বন্ধ থাকায় তিনি ভিতরে প্রবেশ করতে পারেনি। তাৎক্ষণিক ভাবে বিষয়টি তিনি আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। সংবাদ অবহিত হয়ে অপ্রীতিকর ঘটনা আশংকায় আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতম কর্মকর্তাসহ সদস্যরা মাদ্রাসার সামনে অবস্থান গ্রহন করেন। কিন্তু তারা মাদ্রাসার ফটক বন্ধ থাকায় ভিততে প্রবেশ করতে পারেনি। বিক্ষোভের কারণে চট্টগ্রাম-নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কে গাড়ি চলাচলের কোন সমস্যা হয়নি। তবে চারাদিকে মাদ্রাসায় গোলযোগের সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতংক দেখা দেয়। বিক্ষোভকারীরা মাদ্রাসার ভিতরে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচী চালিয়ে যাওয়ার জন্য বারবার মাইকিং করেন। কিন্তু মাদ্রাসার বাহিরে অবস্থানকারী উৎসূক জনতাকে শান্ত থাকার জন্য আহবান জানান। বিক্ষোভকারীদের পক্ষ থেকে ৫ দফা দাবি সম্ভলিত একটি প্রচার পত্র বিতরণ করা হলেও সেখানে কারা বা কাদের পক্ষ থেকে এ প্রচার পত্র বিতরণ করা হয়েছে তার কোন নিবেদন নেই। সংবাদকর্মীদের কাছে এ প্রচার পত্র সংরক্ষিত রয়েছে। ৫ দফা দাবির মধ্যে প্রথম দাবি মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে করা। ২.ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়েন সকল প্রকার হয়রানি মূলক কার্যক্রম বন্ধ করতে হবে। ৩.আল্লামা শাহ আহমদ শফী সাহেব মাযূর এবং অক্ষম হওয়ার কারণে পরিচালকের পদ থেকে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে। ৪.ওস্তাদেরকে মাদ্রাসা থেকে বিয়োগ নিয়োগ পরিপূর্ণভাবে সূরার নিকট হস্তান্তর করতে হবে। ৫.বিগত শূরার হক্কানী আলেমদেরকে পুনরায় নিয়োগ এবং সূরার মধ্যে দালালদেরকে বহিষ্কার করতে হবে। তাদের এসব দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচী হিসাবে মাদ্রাসার সমস্ত একাডেমির কার্যক্রম বন্ধ করা, আদর্শিক এ আন্দোলনের বাধা সৃষ্টি হলে সমস্ত কওমি মাদ্রাসায় আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, তার জন্য জেল জুলুম সহ যেকোন ত্যাগের জন্য বিক্ষোভ প্রদর্শনকারীরা তৈরি থাকব বলে প্রচার পত্রে উল্লেখ করা হয়। পরিস্থিতি থতথনে রয়েছে। তবে মহাসড়কে গাড়ী চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদকর্মীরা বিক্ষোভকারীরা মাদ্রাসার ভিতরে অবস্থান করায় দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। হাটহাজারী থানার ওসি মাসুদ আলম ৫ দফা দাবিতে হাটহাজারী বড় মাদ্রাসার একদল শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শনের কথা স্বীকার করে বলেন, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা রোধ করতে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।





আর্কাইভ