শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মজুদ করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে জরিমানা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মজুদ করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে জরিমানা
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে মজুদ করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে জরিমানা

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে গোদামে পেঁয়াজ মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে তিনটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে ফকির হাট বাজার ও জলিলনগরে এই অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।এসময় তিনি বিভিন্ন দোকানে পেঁয়াজ ৬৫ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি করায় ফকির হাটের খাজা ষ্টোরের শাহ্ জাহানকে ২০ হাজার টাকা, অনিল ষ্টোরের উজ্জ্বল দাশকে ৫ হাজার টাকা ও থানা রোডের জলিল নগর এলাকায় আবদুর নবীকে ৩হাজার টাকাসহ মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। ফকির হাটের খাজা ষ্টোরের মালিক শাহ্ জাহান পেঁয়াজ মজুদ করে পাইকারী ৭০ টাকায় কেজি বিক্রির করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে প্রথম বারের মত সতর্ক করে পাইকারী ৫৫ টাকার বিক্রির জন্য তাগাদা দেয়া হয়। অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরী করে অতিরিক্ত মুনাফা করছেন। সরকারকে বেকায়দায় ফেলতে কিছু পাইকারী ব্যবসায়ী এই কৃত্রিম সংকট তৈরী করছেন। দেশে পেঁয়াজের কোন সংকট নেই। আমরা বাজার নিয়ন্ত্রণে সবসময় অভিযান অব্যাহত থাকবে।

রাউজানে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ
রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্রশেদ, রাউজান উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিষু দে, আব্দুল মোমেন, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৮জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকা করে ৩৬ হাজার টাকা শিক্ষা বৃত্তির চেক প্রদান ও ২জন শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করা হয়।





আর্কাইভ