বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গুরুদাসপুরে গাছকাটার অভিযোগ
গুরুদাসপুরে গাছকাটার অভিযোগ

গুরুদাসপুর প্রতিনিধি :: (১৭ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.২০মিঃ) গুরুদাসপুর উপজেলার নারায়নপুর গ্রামের হযরত আলীর পৈত্রিক সম্পত্তি থেকে দেবদারু ও মেহগনী গাছ কাটার অভিযোগে প্রতিবেশি আবুল কালাম সহ ৭ জনের বিরুদ্ধে নাটোরের ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে ৷
মামলার নথি ও ভুক্তভোগি সুত্রে জানা যায়, নারায়নপুুর গ্রামের আয়চাঁদ ফকিরের মৃত্যুর পর থেকে তার ছেলে হযরত আলী পৈত্রিক সুত্রে প্রাপ্ত ভিটে বাড়ি ও বাঁশঝাড় সহ ১৪ শতাংশ জমি ভোগদখল করে আসছিল ৷ এক পর্যায়ে মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী শত্রুতামূলকভাবে প্রতিবেশি মইতুল্লাহ প্রাঃ এর ছেরে আবুল কালাম প্রাঃ ও তার নিজস্ব লোকজন ওই জমি থেকে তিনটি দেবদারু ও মেহগনী গাছ কেটে আত্মসাত্ করার চেষ্টা করে ৷ এসময় হযরত আলীর লোকজন বাধা দিতে গেলে তাদেরকে হুমকি দেয় ৷ এছাড়াও যেকোনো মুহুর্তে মারপিট খুন-জখম সহ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার ভয়ভীতি প্রদর্শন করে ৷
অবশেষে ভুক্তভোগী জমির মালিক হযরত আলী বাদী হয়ে আবুল কালামের ৪ ভাই ও দুই ছেলে সহ ৭জনের বিরুদ্ধে নাটোর এক্সকিউটিভ আদালতে মামলা দায়ের করা হয়েছে৷
এ ব্যাপারে প্রতিপক্ষের বিবাদীর বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেনা মর্মে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে বলে মামলা সুত্রে জানা গেছে৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা