রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » সিলেট, সাভার, খাগড়াছড়িসহ বিভিন্ন স্থনে ধর্ষণের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
সিলেট, সাভার, খাগড়াছড়িসহ বিভিন্ন স্থনে ধর্ষণের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ রবিবার এক বিবৃতিতে সিলেট, খাগড়াছড়ি, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন সামাজিক নৈরাজ্যের কারণে করোনা দুর্যোগের মধ্যেও ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়ন আশঙ্কাজনকভাবে অব্যাহত রয়েছে। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নামধারী সংঘবদ্ধ লম্পটেরা যেভাবে সদ্য বিবাহিত নারীকে গণধর্ষণ করেছে তার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়া কঠিন। খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের বর্বরোচিত ঘটনা মারাত্মক আতঙ্কজনক পরিস্থিতি তৈরী করেছে। শিশু ও কিশোরীরা আজ ধর্ষকদের বড় টার্গেটে পরিণত হয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়া ও পৃষ্ঠপোষকতার কারণে ধর্ষকেরা আজ বেপরোয়া। এই ধর্ষক ও লম্পটদের এক বড় অংশ এখন ছাত্রলীগসহ সরকারদলীয় বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় তাদের ধর্ষণ ও গুণ্ডামী অব্যাহত রেখেছে। তিনি বলেন, একদিকে দুর্নীতিবাজ আর অন্যদিকে ধর্ষক-নিপীড়কেরা আজ দেশ ও জনগণকে অনেকখানি জিম্মি করে ফেলেছে। ছাত্রলীগ এখন সংঘবদ্ধ অপরাধীদের বড় আশ্রয়কেন্দ্র হয়ে দাড়িয়েছে। অতীতে অসংখ্য ঘটনায় ছাত্রলীগের অপরাধীদের উপযুক্ত বিচার না হওয়ায় দিনে দিনে এরা ভয়ংকর হয়ে উঠছে। এসব রোমহর্ষক অপকর্মের দায়দায়িত্ব শেষ পযৃন্ত সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
তিনি অনতিবিলম্বে ধর্ষকদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে সকল অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টন্তমূলক বিচারের দাবি জানান। একই সাথে তিনি হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।





সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব