শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ভূমি জলমহাল ও কৃষকদের অবস্থা শীর্ষক সেমিনার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ভূমি জলমহাল ও কৃষকদের অবস্থা শীর্ষক সেমিনার
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ভূমি জলমহাল ও কৃষকদের অবস্থা শীর্ষক সেমিনার

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধায় ভূমি জলমহাল ও কৃষকদের শীর্ষক এক সেমিনার আজ রবিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারকাত প্রণীত বাংলাদেশের ভূমি আইনের বাস্তবায়ন সমস্যা শীর্ষক মূল গবেষণা পত্রটি পাঠ করেন গবেষণা টিমের সহযোগী গবেষক গাজী মো. সারওয়ার।

গাইবান্ধার ভূমিহীন সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিজেরা করি’র উদ্যোগে এবং হিউম্যান ডেভলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচবিআরসি) এর সহযোগিতায় আয়োজিত এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। ‘নিজেরা করি’ রাজশাহী বিভাগীয় সংগঠক গৌতম দে এর সঞ্চালনায় সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান, জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সাঘাটা ভূমিহীন সমিতির সভাপতি জসিম উদ্দিন।

সেমিনারে উপস্থিত গাইবান্ধা সদর, পলাশবাড়ি, সাঘাটা, ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কৃষক ও মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, মাহফুজা আকতার, বিজিতার রাখড়ার ইব্রাহিম হোসেন, আব্দুল করিম, আব্দুল গফুর, শিউলী বেগম, সরওয়ার হোসেন প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, জনবান্ধব, নারী বান্ধব ও প্রান্তিক জনগোষ্ঠী বান্ধব ভূমি আইন বাস্তবায়নের সমস্যা সমূহ নিরসন করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও কৃষি খাস জমি ও কৃষি খাস জমি, জমহাল, স্থাবর অস্থাবর জমি অধিগ্রহণ, হুকুম দখল এবং ভূমি ব্যবহার সংক্রান্ত আইনকে আরও জনকল্যাণমূলক করা এবং তা বাস্তবায়নের বাধা সমূহ অপসারণ করার উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দেন।
ফলোআপ : গণধর্ষণ মামলায় ২ জনের স্বীকারোক্তি ও ২ আসামির রিমান্ড মঞ্জুর

গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক তরুণীকে গণধর্ষণের মামলায় দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার আটক অপর ২ আসামী স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত শনিবার গভীর রাত পর্যন্ত শুনানী শেষে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (চৌকি) আদালতের বিচারক পার্থ ভদ্র আবেদনের শুনানী শেষে এ আদেশ দেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন্চার্জ এ একেএম মেহেদী হাসান জানান, রোববার দুপুরের দিকে আদালতে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। গ্রেফতারকৃত ৪ আসামীর মধ্যে জাহাঙ্গীর ও শাহাদত স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাদের জবানবন্দি বেকর্ড করা হয়। অপর ওই দুই আসামি জাহিদ ও জহুরুলকে ২ দিনের রিমান্ডে মঞ্জুর করেন।

পৌর শহরের চাষকপাড়ার আনারুল হকের ছেলে শাহাদত হোসেন (২০) ফরিদপুর জেলার চক হরিরামপুর গ্রামের এক তরুণীকে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের কথা বলে গোবিন্দগঞ্জ পৌরসভার শিববাড়ি নিজ এলাকায় ডেকে নিয়ে আসে। এরপর শাহাদত ও তার কয়েকজন বন্ধু দু’দিন ধরে তাকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ চারজনকে গত শুক্রবার রাতে বিভিন্ন এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)