সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত
ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। আজ সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো.শাহআলম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যড খান সাইফুল্লাহ পনির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.নুরুল আমিন খান সুরুজ,যুগ্ন সম্পাদক মুজিবুল হক আকন্দ,তরুণ কর্মকার,সাংগঠনিক সম্পাদক মো.হাবিবুর রহমান হাবিল,মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হোসনেয়ারা মান্নান ও জেলা যুব লীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির। এরপরে শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঈীপাড়ায় জন্মগ্রহণ করেন।





৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে
বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি
ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক
জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম
দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ
ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক
ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ
ওসমান হাদীকে বিজয় করতেই গণভোটে “হ্যা” জয়যুক্ত করতে হবে
ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে ‘নির্বাচনী সৌহার্দ্যের সংলাপ’ অনুষ্ঠিত