শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় বড়বোনের সাথে প্রেমের সম্পর্ক : ধর্ষণের শিকার ছোটবোন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় বড়বোনের সাথে প্রেমের সম্পর্ক : ধর্ষণের শিকার ছোটবোন
রবিবার ● ৪ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ায় বড়বোনের সাথে প্রেমের সম্পর্ক : ধর্ষণের শিকার ছোটবোন

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, স্টাফ রিপোর্টার :: রাঙ্গুনিয়ায় এক কিশোরী কন্যা (১৫)কে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম’র তৎপরতায় মামলা দায়েরের মাত্র কয়েক ঘন্টার মধ্যে পালাতক অবস্থায় অভিযুক্ত ধর্ষক মো. সাজ্জাদ (২২)’কে আটক করতে সক্ষম হয়।
পুলিশের সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার গাবতল এলাকার আব্দুশ শুক্কুর ওরফে লেবার শুক্কুরের পুত্র সাজ্জাদ দীর্ঘদিন যাবত স্থানীয় এক তরুণীর সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল। ঐ তরুণীর বাবা-মা দুজনেই বিদেশে থাকার সুযোগ কাজে লাগিয়ে ধর্ষক সাজ্জাদ তরুণীর সাথে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার পাশাপাশি তার আপন কিশোরী ছোটবোন (১৫) এর দিকেও সাজ্জাদ খারাপ দৃষ্টিতে দেখতে শুরু করে। এবং কি অভিযুক্ত ধর্ষক সাজ্জাদ ঐ কিশোরী’কে নানা কৌশলে যৌন আমন্ত্রণ করত। কিন্তু কিশোরী তাঁর কুপ্রস্তাবে রাজি না হওয়াতে ধর্ষক মো. সাজ্জাদ ব্যর্থ হয়ে প্রতিশোধস্বরূপ ঔ কিশোরীকে ধর্ষণের সিদ্ধান্ত নেয়।
এই ঘটনায় পূর্বপরিকল্পনা মোতাবেক গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় ধর্ষিতা কিশোরীকে মুঠোফোনে কৌশলে ডেকে নেয় সাজ্জাদ। এরপর ধর্ষক সাজ্জাদের সহযোগী আসামি রিপন (১৯) এর সহায়তায় মুখ চেপে ধরে তাকে অপেক্ষমাণ সিএনজি-অটোরিকশায় উঠিয়ে রাঙামাটিতে নিয়ে যাওয়া হয়। ঐ কিশোরী চিৎকার করতে চাইলে ধর্ষক সাজ্জাদ তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। জোরপূর্বক সেখানে তাকে রাতভর ধর্ষণ করে সাজ্জাদ। পরদিন ধর্ষিতা কিশোরী সুযোগ বুঝে তার মামাকে ফোন করে নিজ অবস্থান জানান। সেই অনুযায়ী ধর্ষিতার মামা এবং অন্যরা ঘটনাস্থলে হাজির হওয়ার বিষয়টি টের পেয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যায় ধর্ষক সাজ্জাদ ও সহযোগী রিপন।
এই ঘটনায় পরবর্তীতে গত ২ অক্টোবর (শুক্রবার) দুপুরে ধর্ষিতার নানী বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় সাজ্জাদ ও রিপনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৫ ঘন্টার মাথায় চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম’র প্রত্যক্ষ পরিকল্পনা, তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় উপজেলার হালিমপুর এলাকা থেকে প্রধান আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি চৌকস দল।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলালুদ্দিনের আদালতে হাজির করা হলে সেখানে ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দিতে ধর্ষণের বিষয়টি স্বীকার করে সাজ্জাদ। পরবর্তীতে আদালতের কাছে ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দিতে এ ধর্ষণকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে নিয়েছেন গ্রেপ্তারকৃত সাজ্জাদ। ধর্ষককে গ্রেফতারে পুলিশের এই তাৎক্ষনিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ধর্ষিতার পরিবারসহ স্থানীয়রা।
এ বিষয়ে রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ধর্ষণের ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে সেটা মামলা হিসেবে রেকর্ড করার পাশাপাশি আমরা আসামিকে গ্রেপ্তারে তৎপর হই। সেই অনুযায়ী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অজ্ঞাত স্থানের উদ্দেশে পালিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে প্রধান আসামি সাজ্জাদকে আমরা গ্রেফতার করি।
তিনি আরোও বলেন, কেউ নিষ্ঠুরতা করে পার পাবে না। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এছাড়া যখনই ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা বেশিরভাগ সময় অভিযুক্ত ব্যক্তিকে পালিয়ে যাওয়ার সুযোগটুকুও দিইনি। তার আগেই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের কাজ সবসময় মানুষের সেবায় নিয়জিত আছে এবং অব্যাহত থাকবেই।





আর্কাইভ