শুক্রবার ● ৯ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়ি তিনটহরী নামার পাড়া এলাকায় হালদার উপ-শাখায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যাবসায়ী আব্দুল আলীমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে গোপনে খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।
জানা যায় , উপজেলার মানিকছড়ি খালের (হালাদার উপ-শাখা) চেঙ্গুছড়ায় বালু মহাল সরকারীভাবে ইজারা রয়েছে। তাছাড়া অন্যান্য স্থানে বালু উত্তোলন অবৈধ।
এ অবৈধভাবে বালু উত্তোলন কাজে ড্রেজার মেশিন ধ্বংস এবং অভিযুক্ত ব্যবসায়ী মো. আবদুল আলিমকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ধারার অপরাধে ১৫ধারায় শাস্তি হিসেবে ৫০হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার রিফাত আসমা।
তিনি জানান, উপজেলার একমাত্র বৈধ পয়েন্ট ব্যতিত অন্য পয়েন্টে কাউকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করতে দেয়া হবে না।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩