শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » মূল প্রতিদ্বিন্দ্বীতা আওয়ামী লীগ ও বিএনপি
প্রথম পাতা » নওগাঁ » মূল প্রতিদ্বিন্দ্বীতা আওয়ামী লীগ ও বিএনপি
শনিবার ● ১০ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মূল প্রতিদ্বিন্দ্বীতা আওয়ামী লীগ ও বিএনপি

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: জাতীয় সংসদ উপ-নির্বাচনে মনোনীত প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জনপদ। এ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবে পরিণত হয়েছে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিদিনই নির্বাচনী এলাকার পাড়া-মহল্লায় চলছে মাইকিং ও প্রচার-প্রচারণা। আর পোষ্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নওগাঁ-৬ আসন।

তবে স্থানীয়রা মনে করছেন, উপ-নির্বাচনে মূল লড়াই হবে দেশের সবচেয়ে দুটি বড় দল আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। নির্বাচনে অংশ নেওয়া অপর দল ন্যাশনাল পিপলস্ পাটি তেমন নেই প্রচার-প্রচারণা ও লোকবল। তাই এই ছোট দলকে আমলে নিতে চাইছেন না ভোটাররা।

এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আনোয়ার হোসেন হেলালের পক্ষে দলের নেতাকর্মীরা নৌকা প্রতীক ও বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু’র পক্ষে দলের নেতাকর্মীরা জোড়েশোড়ে প্রচারণা করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন এ আসনের দুই হেভিওয়েট প্রার্থী নিজেরাই ও তাদের লোকজন।

এছাড়াও এ আসনে ন্যাশনাল পিপলস্ পাটির ইন্তেখাব আলম রুবেল আম প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে আম প্রতীককে মাঠে বেশি দেখা যাচ্ছে না। এলাকাবাসি জানিয়েছেন, হটাৎ দু’একজন তার সমর্থককে নিয়ে চলছে তার প্রচারণা।

নৌকা ও ধানের শীষের প্রতীকের প্রচার-প্রচারণায় মুখর এই জনপদের অলিগলি। সব জায়গাতেই বইছে নির্বাচনী আমেজ। তবে এ আসনে সাংগঠনিক ভাবে দলীয় নেতাকর্মী বেশ চাঙ্গা থাকায় নৌকার অবস্থান বেশ ভালই আছেন বলে জানা গেছে।

নওগাঁ-৬ আসনে আসন্ন উপ-নির্বাচন নিয়ে এলাকার সাধারণ, তরুণ ও নতুন ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, তথ্য ও প্রযুক্তি নির্ভর সেবা পেতে তারা বিশ্বাসী। যিনি জনসাধারণের পাশে থাকবেন, দুর্নীতি, অনিয়ম, মাদক ও সকল বৈষম্যহীন সমাজ গড়তে আগামী দিনের নেতৃত্ব দিবেন এলাকার উন্নয়ন করবেন ও যাকে তারা যোগ্য প্রার্থী হিসেবে মনে করবেন তাকেই তারা ভোট দিবেন বলে জানিয়েছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এই আসনে ভোটের আমেজ ততই বাড়ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনের দুটি উপজেলার ১৬ টি ইউনিয়ন মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। আগামী ১৭ অক্টোবর ইভিএম পদ্ধিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)