শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » রুখিয়া রাউতকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » রুখিয়া রাউতকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
শনিবার ● ১০ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রুখিয়া রাউতকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: রংপুর কারমাইকেল কলেজের আদিবাসী ছাত্রী রুখিয়া রাউতকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা শহরের ডি.বি রোডে আজ শনিবার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি পালিত হয়। জনউদ্যোগ, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, সুশাসনের জন্য নাগরিক সুজন, বাংলাদেশ মহিলা পরিষদ, কর্মজীবী নারী, দুর্বার নারী নেটওয়ার্ক, বিকশিত নারী নেটওয়ার্ক, সম্প্রীতি ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

উদীচী গাইবান্ধা সংসদের সভাপতি ও জনউদ্যোগের আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজনের গাইবান্ধা জেলা সভাপতি ও গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সুজন এর জেলা সম্পাদক ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক রিক্তু প্রসাদ, গাইবান্ধা সনাকের সহ-সভাপতি অশোক সাহা, সাবেক কাউন্সিলর সাজেদা পারভীন, নারী নেত্রী মাজেদা খাতুন, কর্মজীবী নারী নেত্রী দিলরুবা আলিয়া সুলতানা লিমা, বিকশিত নারী নেটওয়ার্কের নাজমা বেগম, সংবাদ কর্মী আফরোজা লুনা, হেদায়েতুল ইসলাম বাবু, আদিবাসী যুব নেত্রী তেরেসা সরেন, শিখা রানী, দীপ্তি মুর্মু, দলিত নেতা খিলন রবিদাস, সুনীল রবিদাস, হরিজন নেতা সোহাগ বাশফোর প্রমুখ।

বক্তারা বলেন, আদিবাসী তরণী রুখিয়া রাউতকে তিন দুর্বৃত্ত বাড়ী থেকে রংপুর যাওয়ার অটোরিকশায় শালবনে নিয়ে হাত-পা গলার সাথে বেঁধে ধর্ষন শেষে শ্বাসরোধ করে হত্যা করেছে। রংপুরের বদরগঞ্জ উপজেলা রামনাথপুর ইউনিয়নের খোর্দ্দ বাগবাড় মিশনারী আদিবাসী পল্লী নিবাসী রুখিয়া রংপুর কারমাইকেল কলেজে ইতিহাস বিভাগে অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিল। খুন ধর্ষণ ও জমি দখলের কারণে আদিবাসীরা আতংকিত। অবিলম্বে রুখিয়া হত্যার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবী জানায়।

সাপের কামড়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউপি’র লক্ষ্মীপুর কয়ারপাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে হাবিবুর রহমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হাবিবুর ওই গ্রামের আব্দুলের ছেলে।

পারিবারিক সূত্র জানা গেছে, হাবিবুর গতকাল শুক্রবার রাতে পরিবারের লোকজনের সাথে শয়ন ঘরে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একটি বিষধর সাপ ঘরে ঢুকে হাবিবুরের ডান হাতের আঙ্গুলে কামড় দেয়। পরে তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে প্রথমে চিকিৎসার জন্য তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রংপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)