শনিবার ● ১০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে রহস্যজনক ভাবে এক ব্যক্তি নিখোঁজ
আত্রাইয়ে রহস্যজনক ভাবে এক ব্যক্তি নিখোঁজ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে হাজী রফিকুল ইসলাম (৬৮) নামে এক ব্যক্তি রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে। পরিবাবের ধারণা তাকে অপহরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার খোলাপাড়া এলাকায়।
জানা যায়,আত্রাইয়ের এক সময়ের বিশিস্ট ব্যবসায়ী ও আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের বাড়ির মালিক হাজী রফিকুল ইসলাম শুক্রবার এশার নামাজ পর খোলাপাড়া মসজিদে তাবলীগি জামাতের কার্যক্রমে অংশ গ্রহণ করেন।এ সময় তার মোবাইল ফোনে একটি কল আসলে তিনি ১০ মিনিট পরে আসছি বলে মসজিদের বাহিরে যান। এর পর মসজিদ থেকে বের হয়ে তিনি আর বাসায় পৌঁছেননি। দীর্ঘ সময় পর্যন্ত বাসায় না পৌঁছায় তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সকলের মাঝে আতংক ছড়িয়ে পরে। রাত থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করে তাকে আর পাওয়া যায়নি।
এব্যাপারেহাজী রফিকুলের স্ত্রী দৌলতুন্নেছা শনিবার সকালে আত্রাই থানায় একটি জিডি করেছেন।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোসলেম উদ্দিন বলেন,সংবাদ পাওয়ার পর থেকে আমরা মোবাইল ট্রাকিংসহ বিভিন্ন ভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। ইতোমধ্যেই পুলিশের সকল শাখায় মেসেজ প্রেরণ করা হয়েছে।





আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি