শনিবার ● ১০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » কাপ্তাইয়ে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের দায়ে সাদ্দাম আটক
কাপ্তাইয়ে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের দায়ে সাদ্দাম আটক
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া বাজারের দক্ষিণে মার্কেটের শেডে রাতের আধারে জোর পূর্বক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে মো. আবু তালেব সাদ্দাম (২৭) নামের এক বিবাহিত যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টায় রাইখালীর ডংনালা থেকে বিশেষ অভিযানে আটক হয় সে।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারিগর পাড়া বাজারে দক্ষিনে মার্কেট শেড সংলগ্ন কাঞ্চন চৌধুরীর পরিত্যক্ত বসতঘরের সামনে গতকাল ৯ অক্টোবর ভোর রাতে জোর পূর্বক ধর্ষণ করে স্থানীয় আব্দুস সালামের ছেলে আবু তালেব সাদ্দাম। এ ঘটনা এলাকায় জানাজানি হলে শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় ডংনালা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ধর্ষণ মামলা করা হয়। আগামী কাল রবিবার সকালে তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩