শনিবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে পুলিশের গুলিতে পুলিশ নিহত
রাঙামাটিতে পুলিশের গুলিতে পুলিশ নিহত

ষ্টাফ রিপোর্টার :: (২০ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বেলা ২.১০মিঃ) রাঙামাটি শহরের সুখী নীলগঞ্জ পুলিশ লাইন ব্যারাকে এক পুলিশ কনষ্টেবলের অসতর্কতার কারণে প্রাণ গেল আরেক পুলিশ কনষ্টেবলের ৷
২০ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১.৪৫ মিনিটের সময় পূর্ণয় বড়ুয়া (২০) পিতা শেখর বড়ুয়া, গ্রামের বাড়ী পূর্ব গুজরা, রাউজান, চট্টগ্রাম৷ ব্যারাকে কর্তব্যরত অবস্থায় একই পোষ্টে ডিউটির জন্য পূর্ণয় বড়ুয়া কনষ্টেবল সৌরভ বড়ুয়া (২০) পিতা মানিক বড়ুয়া, গ্রামের বাড়ী পশ্চিম গহিরা, রাউজান, চট্টগ্রাম’কে,বেলা ১২ টার ডিউটির জন্য ডাকতে গেলে অসতর্কতার কারণে সৌরভ বড়ুয়ার চাইনিজ রাইফেল থেকে গুলি বের হয়ে ঘটনাস্থলেই পূর্ণয় বড়ুয়ার মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে ৷
সৌরভ বড়ুয়া ও পূর্ণয় বড়ুয়া গত ১৩ নভেম্বর ২০১৫ ইংরেজী তারিখ কনষ্টেবল পদে চাকুরীতে যোগদান করেন ৷

পুলিশ কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার মৃত্যু বিষয়ে প্রতিবেদক জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (রাঙামাটি সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল জানান,ডিউটি শেষে রাইফেল থেকে গুলি অপসারন করার সময় অসতর্কতার কারণে কনষ্টেবল সৌরভ বড়ুয়ার রাইফেল থেকে গুলি বের হয়ে কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার শরীরে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে ৷
রাঙামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডাঃ মোঃ অহিদুর রহমান জানান, কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার কোমরের ডান পাশে গুলি বিদ্ধ হয়েছে ৷
ম্যাজিষ্ট্রেট মোঃ রেজাউল করিম, ডাঃ মোঃ অহিদুর রহমান, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ ও এসআই মোঃ আনোয়ার হোসেন সুরাহাতাল প্রতিবেদন তৈরী করেন ৷ সুরাহাতাল প্রতিবেদনে দেখা গেছে কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার শরীরে বিদ্ধ গুলিটি শরীরের ভিতর রয়ে গেছে ৷
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানান, সুখি নীলগঞ্জ পুলিশ লাইনে উর্ধতন কর্তৃপক্ষরা বিষয়টি তদন্তের জন্য রয়েছেন, এছাড়া সকল সরকারী নিয়মনীতি মেনে কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার মৃতদেহ তার গ্রামের বাড়ীতে পাঠানো হবে ৷ ইতিমধ্যে তার গ্রামের বাড়ীতে খবর দেওয়া হয়েছে ৷
দুর্ঘটনার খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন রাঙামাটি সদর হাসপাতালে কনষ্টেবল পূর্ণয় বড়ুয়ার মৃতদেহ দেখতে যান ৷
ঘটনার পরপর কনষ্টেবল সৌরভ বড়ুয়া জ্ঞান হারিয়ে ফেলায় কর্তপক্ষ তাত্ক্ষনিক ভাবে তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করান ৷
কনষ্টেবল সৌরভ বড়ুয়া চিকিত্সাধীন রয়েছেন ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা