শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » ফ্রান্সে বিশ্বনবীর ব্যাঙ্গ চিত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
ফ্রান্সে বিশ্বনবীর ব্যাঙ্গ চিত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে ফ্রান্সে রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী স.এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শণের প্রতিবাদে মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত।
আজ শুক্রবার ৩০অক্টোবর সকাল ১০টায় জেলা শহেরর শাপলা চত্বরে আয়োজিত এ মানববন্ধন কর্মসুচীতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও আহলে সুন্নাত ওয়াল জামাত এর খাগড়াছড়ি জেলা সভাপতি মো. রফিকুল আলম।
এসময় বক্তব্য রাখেন, সংগঠেনর উপদেষ্ঠা মাওলানা আবু তাহের আনসারী, সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আক্তার উদ্দিন মামুন ও খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা সালাহ উদ্দিন।
মানববন্ধনে বক্তাগণ বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে।
বক্তারা অবিলম্বে বাংলাদেশে ফ্রান্স দুতাবাস বন্ধ করে দেয়া,আন্তর্জাতিকভাবে মামলা দায়ের করার জন্য সরকারের নিকট দাবী জানান। অন্যথায় খাগড়াছড়ি থেকে ফ্রান্স দুতাবাস অভিমুখী লংমাচ করার হুশিয়ারী দেন। মানববন্ধন থেকে ফ্রান্স ও তার সহযোগী মিত্রদের পণ্য বর্জন করার জন্য মাসলিম উম্মাহকে উদাত্ত আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রসেনা, খানকার নেতৃবৃন্দ এবং মাদ্রাসার ছাত্রসহ সর্বস্তরেরর মুসল্লী ও রাসুল প্রেমিকগন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১