শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে বাণিজ্যিকভাবে ইঁদুর পালন
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে বাণিজ্যিকভাবে ইঁদুর পালন
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে বাণিজ্যিকভাবে ইঁদুর পালন

ছবি : সংবাদ সংক্রান্তমাইনুল হাসান, রাজশাহী প্রতিনিধি :: ইঁদুরের জ্বালাতনে অতিষ্ট হ্যামিলন শহর আর ‘হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প নিশ্চয় মনে আছে। তবে সব ইঁদুরই এমন জ্বালাতন করে না। কিছু ইঁদুর মানুষের গবেষণা কাজেও সহযোগিতা করে। সেগুলোর একটি সুইচ অ্যালবিনো প্রজাতির সাদা ইঁদুর। কিছুটা শখ আর প্রাণীর প্রতি ভালোবাসা থেকে এই ইঁদুরের চারটি বাচ্চা বাড়িতে নিয়ে আসেন সালাউদ্দিন মামুন। উদ্দেশ্য ছিলো বাচ্চাগুলো বড় হলে ছেড়ে দেবেন। কিন্তু দুই মাসের মাথায় অপ্রত্যাশিতভাবে লাভের মুখ দেখতে পাওয়ায় ইঁদুর পালনে আগ্রহী হয়ে ওঠেন তিনি।

সালাউদ্দিন মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ল্যাব সহকারী। তার বাড়ি রাজশাহী জেলার কাটাখালি পৌরসভার সমশেরদীপুর গ্রামে। প্রথমে নিয়ে আসা চারটি ইঁদুরের মধ্যে একটি বাচ্চাকে বিড়াল খেয়ে ফেলে। তবে তিন বছরের মাথায় এখন তার কাছে ইঁদুরের সংখ্যা ১২০টি। গবেষণায় এই সাদা ইঁদুরের বেশ চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন তিনি। স্বপ্ন দেখছেন দেশব্যাপী বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে ইঁদুর সরবরাহ করার।

মামুনের ইঁদুর পালন শুরুর গল্পটাও বেশ অদ্ভুত। ২০১৭ সালের শেষের দিকে তিনি সহকর্মী মাসুদের সাথে ল্যাবের সামনে বসেছিলেন। এসময় উদ্ভিদ বিজ্ঞানের এক পিএইডি গবেষক মাসুদকে ইঁদুরের চারটি বাচ্চা দিয়ে সেগুলোকে ছেড়ে দিতে বলেন। ছোট বাচ্চাগুলো দেখে মায়া হয় মামুনের। কিছুদিন রেখে বড় হলে ছেড়ে দিবেন এ ভাবনা থেকে বাচ্চাগুলো বাড়িতে নিয়ে আসেন তিনি। তখনও জানতেন না ইঁদুর বাচ্চাগুলোকে কী খাওয়াতে হবে।

সালাউদ্দীন মামুন জানান, বাড়িতে এনে ইঁদুরগুলোকে তিনি জুতা রাখার বাক্সে কাপড় দিয়ে থাকার ব্যবস্থা করে দেন। খাবার হিসেবে কিছু চাল, গম দিতেন। এরই মধ্যে বিড়াল একটি ইঁদুরের বাচ্চা খেয়ে ফেলে। তিনি বাকি তিনটাকে বিড়ালের হাত থেকে রক্ষা করতে ব্যবস্থা নেন এবং নিয়মিত খাবারও দিতে থাকেন। মাস খানেক পর একটি ইঁদুর ১০টা বাচ্চা জন্ম দেয়। তার সপ্তাহখানেক পরে আরও একটি ইঁদুর ১০টা বাচ্চা দেয়।

শখ থেকে উদ্যোক্তা হয়ে ওঠার ব্যাপারে মামুন বলেন, ‘ইঁদুরের বাচ্চা দেওয়ার বিষয়টি আমি বিভাগে গল্প করি। এসময় জামার্নির এক গবেষক প্রাণিবিদ্যা বিভাগের মিউজিয়ামে ট্যাক্সিডার্মি নিয়ে কাজ করছিলেন। তার গবেষণার জন্য আমার কাছে ইঁদুরগুলো চাইলেন। ইঁদুরগুলো মেরে ফেলবে, তাই দিতে রাজি হইনি। পরবর্তীতে মিউজিয়ামের কিউরেটর আমাকে বুঝিয়ে বললেন। তখন আমি তাকে ২০টি ইঁদুর দিলাম। তিনি আমাকে ১ হাজার টাকা দিলেন। টাকা পেয়ে আমি কিছুটা অবাকই হলাম। এরপরই মূলত ইঁদুর পালনে আগ্রহী হয়ে উঠলাম এবং কিছুটা পড়াশোনও শুরু করলাম।

সালাউদ্দিন মামুন এখন তার নিজ বাড়ির একটি ঘরে ইঁদুর পালন করছেন। সাপ, বিড়ালসহ অন্যান্য প্রাণীদের থেকে রক্ষা করতে কক্ষের চারদিকে নেট লাগানো হয়েছে। ইঁদুরগুলোকেও নিয়মিত চাল, গম, ভূট্টা, ডাল জাতীয় খাবার খাওয়ানো হয়।

বর্তমানে তার খামারে ১০০টি স্ত্রী ও ২০টি পুরুষ ইঁদুর রয়েছে। প্রত্যেকটি স্ত্রী ইঁদুর এক থেকে দেড় মাস পরপর ৮-১০টি বাচ্চা দেয়। শুরুর দিকে কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণার জন্য তার কাছ থেকে ইঁদুর কিনতেন। তবে বর্তমানে রাবি ছাড়াও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ ঢাকার একাধিক ফার্মাসিউটিক্যাল ও গবেষণা প্রতিষ্ঠান তার খামার থেকে ইঁদুর নিয়ে যাচ্ছেন।

ব্যতিক্রমী এই খামারি বলেন, কোভিড-১৯ এর ভ্যাক্সিন তৈরির চেষ্টা করছেন এমন একটি নামকরা দেশীয় প্রতিষ্ঠান সম্প্রতি আমার কাছ থেকে ৫০টি ইঁদুর নিয়েছেন। অন্যান্য অনেক প্রতিষ্ঠানই নিয়মিত ইঁদুর নিচ্ছে। প্রথম দিকে একেকটি ইঁদুর ৪০ টাকা করে বিক্রি করতাম। বর্তমানে একটি ইঁদুর ৭০ টাকা হারে বিক্রি করছি।

গবেষকরা বলছেন, বায়োলজিক্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সের যেকোনো গবেষণা কাজের প্রাথমিক ধাপে পরীক্ষার জন্য সুইচ অ্যালবিনো প্রজাতির এই ইঁদুর ব্যবহার করা হয়। তবে বাংলাদেশে শুধু আইসিডিআরবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইঁদুরের চাষ করা হয়। যা প্রয়োজনের তুলনা অনেক কম। ইঁদুরের খামার করতে আগ্রহীদের সরকারীভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে পারলে গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে মনে করছেন তারা।

সালাউদ্দীন মামুনের খামার থেকে ইঁদুর নিয়ে গত দুই বছর যাবত গবেষণা করছেন রাজশাহী জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু রেজা। তিনি বলেন, ইঁদুরে জিনের সাথে মানুষের জিনের বেশ মিল থাকায় গবেষণার প্রাথমিক ধাপে অ্যালবিনো প্রজাতির ইঁদুরের বেশ চাহিদা রয়েছে। ব্যক্তি উদ্যোগে ইঁদুর পালনে আগ্রহীদের সরকারিভাবে প্রশিক্ষণ দিতে পারলে তা বাংলাদেশের গবেষণাখাতকে আরও সমৃদ্ধ করবে।

ইঁদুরের বংশ বিস্তার নিয়ে কাজ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ। তিনি বলেন, ব্যক্তি উদ্যোগে ইঁদুর পালন এটি প্রশংসনীয় উদ্যোগ। সালাউদ্দিন মামুন যেহেতু বাণিজ্যিকভাবে পালন করার চিন্তাভাবনা করছেন সেক্ষেত্রে বাসস্থান, খাবার ও তাপমাত্রা এসব বিষয়গুলো আরও বৈজ্ঞানিকভাবে করা উচিত। সেক্ষেত্রে তার কোনও ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমি তা দিতে প্রস্তত।

ইঁদুর নিয়ে বড় পরিসরে কাজ করার ইচ্ছে আছে জানিয়ে সালাউদ্দীন মামুন বলেন, শুধু রাবি বা বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নয়, বরং বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ইঁদুর সরবরাহ করার ইচ্ছে আছে। আমি ইতোমধ্যে একটি বড় ঘর তৈরি করেছি। সেখানে বিজ্ঞানসম্মতভাবে ইঁদুর পালন করবো। এছাড়া ইউরোপে বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন প্রাণী বাংলাদেশে এনে বংশবিস্তার ঘটানোর ইচ্ছে আছে।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ