শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » ফ্রান্সে মহানবী এর ব্যঙ্গচিত্র, খাগড়াছড়িতে ইমাম ওলামা ঐক্য ফোরামের বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » ফ্রান্সে মহানবী এর ব্যঙ্গচিত্র, খাগড়াছড়িতে ইমাম ওলামা ঐক্য ফোরামের বিক্ষোভ
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফ্রান্সে মহানবী এর ব্যঙ্গচিত্র, খাগড়াছড়িতে ইমাম ওলামা ঐক্য ফোরামের বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তআব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে খাগড়াছড়ি ইমাম ওলামা ঐক্য ফোরাম।

আজ শুক্রবার ৬নভেম্বর জুমার নামাজের পর খাগড়াছড়ি মুক্তমঞ্চে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি কোর্ট জামে মসজিদের সাবেক খতীব মাওলানা একে এম আহমদ উল্লাহ।

বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ি পৌরসভার কোর্ট জামে মসজিদ, খাগড়াছড়ি বাজার কেন্দ্রীয় শাহী মসজিদ, বায়তুশ শরফ মাদ্রাসা জামে মসজিদ, পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদ, কলাবাগান যুবসমাজ সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় বক্তাগণ বলেন, যুগে যুগে মহান আল্লাহ এ পৃথিবীতে অসংখ্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার যুগে হেদায়েতের আলো নিয়ে পৃথিবীর মধ্য এসেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী সা.।

হযরত মুহাম্মদ সা.কে মুসলমানরা তাদের জীবন থেকেও সবচেয়ে বেশি ভালোবাসেন।বিশ্ব নবীর অবমাননা মুসলমানরা বরদাশত করবে না। ফ্রান্স সরকার বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে চরম সীমা লঙ্ঘন করেছে। ইমানুয়েল ম্যাক্রোঁ বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা না চাইলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত ফ্রান্সের সাথে সরকারেকে সর্বপ্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং পণ্য আমদানি বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

মাওলানা নুরুল কবির আরমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌরসভার মাননীয় মেয়র মোঃ রফিকুল আলম, খাগড়াছড়ি ইমাম-ওলামা ফোরামের আহ্বায়ক মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, সদস্য সচিব মাওলানা আবু ওসমান, খাগড়াছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুন নবী হক্কানী, খাগড়াছড়িত পুরাতন জামে মসজিদের খতীব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা মুহিউদ্দীন মাওলানা মাওলানা আবু তাহের আনসারী, সালেহ আহমদ হক্কানী, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা সালাউদ্দিন, মাওলানা শরিয়ত উল্লাহ বুলবুলি, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আবুল বাশার জিহাদী, মাওলানা হাফেজ দেলোয়ার হুসেন, মাওলানা আলী হোসেন করিমী প্রমুখ।

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)