শনিবার ● ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খেলা » আত্রাইয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আত্রাইয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নাজমুল হক নাহিদ, আত্রাই-রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ’দেওয়ান মহাসিন আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডা. দেওয়ান মো. মেহেদী হাসান তমালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্কাছ আলী প্রাং। সিংসাড়া বনিক সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্টে এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব অমর আলী, ইউপি সদস্য আব্দুর রহমান সরদার, নাজির উদ্দিন, দেওয়ান বেসারত উল্লা, জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম মিঠু ও আব্দুর রাজ্জাক প্রমূখ। উদ্বোধনের প্রথম দিনে যে দুটি দল খেলায় অংশগ্রণ করেন কাশ্যবপাড়া বনাম ভাতঘর ফুটবল একাদশ। এর রির্পোট পাঠানো পর্যন্ত ভাতঘরপাড়া ২-০ গোলে এগিয়ে আছে। এই টুর্নামেন্টের চুড়ান্ত খেলা আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ