শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে গণঅবস্থান কর্মসূচীতে ভদন্ত শরণংকর থেরকে রাঙ্গুনিয়া বৌদ্ধ বিহারে পুনর্বাসিত করার দাবি
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে গণঅবস্থান কর্মসূচীতে ভদন্ত শরণংকর থেরকে রাঙ্গুনিয়া বৌদ্ধ বিহারে পুনর্বাসিত করার দাবি
শনিবার ● ৭ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে গণঅবস্থান কর্মসূচীতে ভদন্ত শরণংকর থেরকে রাঙ্গুনিয়া বৌদ্ধ বিহারে পুনর্বাসিত করার দাবি

ছবি : সংবাদ সংক্রান্ত---নয়ন বড়ুয়া, রাউজান (উত্তর) প্রতিনিধি :: আজ শনিবার ৭ নভেম্বর চট্টগ্রামের নিউমার্কেট চত্বরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধনে ধর্মপ্রাণ সচেতন বৌদ্ধ দায়ক-দায়িকাবৃন্দা, বৌদ্ধ যুবকবৃন্দ তথা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণের দাবি ধুতাঙ্গ সাধক শরণংকর থের’কে তাঁর জ্ঞানশরণ মহারণ্য বৌদ্ধ বিহার পুনর্বাসিত করা ও ভি. এস গ্রামার স্কুলের শিক্ষার্থী এবং ভিক্ষুসংঘের উপর নিপীড়নের তীব্র প্রতিবাদ সহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাট ও কুমিল্লায় সংখ্যালঘুদের আক্রমন, অগ্নিসংযোগ, শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবিতে চট্টগ্রামে গণঅবস্থান কর্মসূচী পালন করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
আজ শনিবার সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় এলাকায় হাজার হাজার নেতাকর্মী কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এই সময় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সহ সংঘটনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
“ধর্ম যার যার রাষ্ট্র সবার”, ৭২ এর সংবিধান ফিরিয়ে দাও, সাম্প্রদায়িক শক্তির কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও ইত্যাদি শ্লোগানে কম্পিত ছিল চট্টগ্রামের নিউমার্কেট চত্বর।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩ নভেম্বর) প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত আজকের এই কর্মসূচীর ঘোষণা দেন। উনার এই আহ্বানে সাড়া দিয়ে চট্টগ্রাম সহ সারা দেশে বিভিন্ন জায়গায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)