শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সেরা কন্ঠ বাছাই প্রতিযোগিতা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সেরা কন্ঠ বাছাই প্রতিযোগিতা
বুধবার ● ১১ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে সেরা কন্ঠ বাছাই প্রতিযোগিতা

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে “মুজিববর্ষ সেরা কন্ঠ” নওগাঁ-২০২০ এর উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ইয়েস কার্ড এবং ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা শিল্পকলা একাডেমীতে নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হকের সঞ্চালনায় আজ বুধবার দিনব্যাপী শিল্পীদের এই বাছাই প্রতিযোগিতা (অডিশন রাউন্ড) অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে প্রথম হয়েছে পল্লব কুমার মহন্ত, দ্বিতীয় হয়েছে সাথী বানু এবং তৃতীয় হয়েছে নয়ন পারভেজ। এই বিজয়ীরা জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বাছাই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন যুথিকা বিথি, মতিউর রহমান এবং প্রভাষক মামুনুল হাসান ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার,আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন ও শিল্পকলা একাডেমীর সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসক এই প্রতিযোগিতার আয়োজন করেন।

আত্রাই উপজেলা চেয়ারম্যানকে সম্মাননা প্রদান
আত্রাই :: নওগাঁর আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমানকে তাঁর কর্মতৎপরতা স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলার পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এ সম্মাননা হিসেবে তাঁকে একটি ক্রেস্ট প্রদান করেন।

পরপর তিনবার নির্বাচিত আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান তাঁর কর্মতৎপরতায় উপজেলাকে দূর্নীতি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে মুক্ত করতে সচেষ্ট হওয়ায় আজ বুধবার উপজেলা পরিষদ কার্যালয়ে তাঁর হাতে এ ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম, পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক এসএম হাসান সেন্টু, সাংবাদিক প্রভাষক রুহুল আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সম্মাননার জবাবে উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান বলেন, আত্রাইবাসীর উন্নয়নে আমার জীবনকে আমি উৎসর্গ করতে চাই।





আর্কাইভ