বুধবার ● ১১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সীমান্তে কোন সন্ত্রাসীদের কার্যক্রম বরদাস্ত করা হবে না : ড. বেনজীর আহমেদ
সীমান্তে কোন সন্ত্রাসীদের কার্যক্রম বরদাস্ত করা হবে না : ড. বেনজীর আহমেদ
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান :: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন দেশের সবগুলি সীমান্তে কোথাও কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা রাষ্ট্রবিরোধী কার্যক্রম বরদাস্ত করা হবে না।
আজ বুধবার ১১ নভেম্বর দুপুরে বান্দরবানে গর্ণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয় তলা বিশিষ্ট পুলিশ অফিসার্স মেস উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সকল শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত ও শান্তি শৃংখলা রক্ষা করতে পুলিশ কাজ করে যাচ্ছেন।
এসময় ড. বেনজীর আহমেদ ফিতা কেটে নবনির্মিত পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন।
নবনির্মিত পুলিশ অফিসার্স উদ্বোধন কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন, বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার, বান্দরবান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জহির উদ্দিন আহমেদসহ পুলিশের কর্মকর্তারা।





আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা