বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পৃথক অভিযানে মদসহ আটক ৩
আত্রাইয়ে পৃথক অভিযানে মদসহ আটক ৩
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে ১৬০ লিটার চোলাইমদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার বলোরামচক গ্রামের মৃত. নাছির সরদারের ছেলে সেলিম সরদার (৩৮), খোলাপাড়া গ্রামের রাজন চৌধুরীর স্ত্রী রেখা রাণী (৩০) ও একই গ্রামের রাজ শঙ্করের স্ত্রী স্বরসতি রাণী (৩২)।
আজ বৃহস্পতিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বলোরামচক ও খোলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬০লিটার চোলাইমদসহ তাদের আটক করে।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়োন্ত্রণ আইনে থানায় পৃথক পৃথক মামলা রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের সবাইকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার