শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তনের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তনের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু
রবিবার ● ১৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তনের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু

ছবি : সংবাদ সংক্রান্তমুহাম্মদ আতিকুর রহমান (আতিক),স্টাফ রিপোর্টার :: বিভাগীয় কমিশনারের কার্যালয়ের, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ণ দিবস কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) গাজীপুর জেলা শাখার সদস্যরা।

আজ ১৫ নভেম্বর রবিবার সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট সহকারীরা নিজ নিজ অফিসের বাইরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি লাগাতর চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

এ সময় সেখানে বাকাসসের গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ উদ্দৌল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিস সুপার মোঃ রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন মোঃ জাকারিয়া, মোঃ সুমন মিয়া, মোঃ বেলায়েত হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মোতাহার হোসেন, মাহমুদ হোসেন, মোঃ রুহুল আমিন, আসমা খাতুন প্রমুখ।

বাকাসসের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) অফিসসমূহে কর্মরত ১৬-১১ গ্রেডভূক্ত কর্মচারীগন পদ-পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নতিকরণের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির ২০০১ সাল হতে আন্দোলন করে আসছে। যতদিন পর্যন্ত আমাদের দাবী দাওয়া বাস্তবায়ন না হবে ততদিন আমরা মাঠে থাকবো। ইনশাআল্লাহ।

সমাবেশে বক্তারা বলেন, ২০১১ সালের জুনের ১৯ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবীর পরিপ্রেক্ষিতে জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি সুপারিশ করার পর সেটিও বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবী বাস্তবায়নের জোর দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। সমাবেশে গাজীপুর কালেক্টরেটে কর্মরত সকল সহকারীগণ স্বতস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩০ নভেম্বরের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে আগামী ৫ ডিসেম্বর আন্দোলনকারীরা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষনা করবেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)