রবিবার ● ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের চিম্বুক পাহাড়ে ম্রো সম্প্রদায়দের ভূমি দখল ও উচ্ছেদ করে পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজ শিক্ষার্থীরা। আজ রবিবার ১৫ নভেম্বর সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন করেন বান্দরবান সরকারি কলেজের সচেতন শিক্ষার্থীরা।
এসময় মানববন্ধনে কলেজ শিক্ষার্থীরা ম্রো সম্প্রদায়ের বাড়িঘর উচ্ছেদ করে সিকদার গ্রুপের পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল নির্মাণের সিদ্ধান্ত বাতিল না হলে অবিলম্বে কঠোর কর্মসূচিসহ আন্দোলন গড়ে তোলা হবে।





কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা