সোমবার ● ২৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » ৩০০ বোতল ফেন্সিডিলসহ ঘোড়াঘাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার
৩০০ বোতল ফেন্সিডিলসহ ঘোড়াঘাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রবিবার (২২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফজলার রহমান ও এসআই ফারুকুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে আজাদ মোড় নামক স্থানে আসামীর হাতে থাকা অফিসিয়াল ব্যাগ ও প্লাস্টিকের বস্তায় রাখা ৩০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় অপর একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এই মাদকের চালান ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
আটককৃত আসামী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মৃত সামসুল ফকিরের ছেলে সিরাজ ফকির (৪৩)। পলাতক আসামী দিনাজপুরের হাকিমপুর উপজেলার চেংগ্রাম এলাকার আফজাল হোসেনের ছেলে সানোয়ার হোসেন (৩৬)।
ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামীকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।





পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা