শিরোনাম:
●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কধুরখীল মারজিন বিহারে শুভ মাঘী পূর্ণিমা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম » কধুরখীল মারজিন বিহারে শুভ মাঘী পূর্ণিমা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কধুরখীল মারজিন বিহারে শুভ মাঘী পূর্ণিমা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

---

চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভা এলাকায় ঐতিহ্য বাহী কধুরখীল মারজিন বিহারে বৌদ্ধদের পবিত্র মাঘী পূর্ণিমা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গত রবিবার ২১ ফেব্রুয়ারী  বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশী বৌদ্ধদের মানবাধিকার সংগঠন বাংলাদেশ মাইনোরিটি বুড্ডিস্ট এসোসিয়েশনের চেয়ারম্যান ভদন্ত দীপানন্দ ভিক্ষু।

কর্মসূচিরর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, ধর্মীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরী, বুদ্ধ পূজা, প্রদীপ পূজা, শীল গ্রহন, বিশ্বশান্তি কামনা, ভাষা শহীদদের আত্মার সৎগতি কামনা , বিশেষ সমবেত প্রার্থনা, বৈকালিক সংঘদান ও আলোচনা সভা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কধুরখীল মারজিন বিহার কমিটির সিনিয়র সহ সভাপতি দেবপ্রিয় বড়ুয়া।

এছাড়া আরো বক্তব্য রাখেন মারজিন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক দুলাল কান্তিময় বড়ুয়া,বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সহ সাধারন সম্পাদক উত্তম কুমার বড়ুয়া, আমেরিকা প্রবাসী অধ্যাপক প্রকাশ বড়ুয়া ও মিলনেন্দু বড়ুয়া ।

ধর্মদেশনা করেন শীলপ্রিয় ভিক্ষু, বিমলানন্দ ভিক্ষু ও জয়সেন ভিক্ষু ।

অনুষ্ঠান শেষে কধুরখীল বনভান্তে জ্ঞানপ্রিয় শিক্ষা নিকেতনের ছাত্র ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কধুরখীল মারজিন কানন স্মৃতি সংসদের সাধারন সম্পাদক রিমন বড়ুয়া ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)