শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » স্বাস্থ্যবিধি মেনে বামাকা’র বিশ্ব মানবাধিকার দিবস পালন
প্রথম পাতা » ঢাকা বিভাগ » স্বাস্থ্যবিধি মেনে বামাকা’র বিশ্ব মানবাধিকার দিবস পালন
বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাস্থ্যবিধি মেনে বামাকা’র বিশ্ব মানবাধিকার দিবস পালন

ছবি : সংবাদ সংক্রান্তনারায়ণগঞ্জ প্রতিনিধি :: আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি বজায় রেখে বর্ণাঢ্য র‌্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় গতকাল শহরের বিবি রোডস্থ গুলশান সিনেমা হলের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক পথ সভায় মিলিত হয়। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর হায়দার রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিন ছিলেন জেলা শাখার সভাপতি ফয়েজউদ্দিন আহমদ লাভলু। সভার শুরুতেই সংগঠনের মহানগর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহম্মেদ রিপন(রিপন মাদবর)এর মৃত্যুতে শোক প্রকাশ জানানোসহ ১মিনিট নিরবতা পালণ করা হয়। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল মহানগর শাখার সহ-সভাপতি আবদুল মতিন মন্টু’র সভাপতিত্বে
এতে বক্তব্য রাখেন বন্দর থানা শাখার সভাপতি হাজী কাজীমউদ্দিন প্রধাণ,সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,মহানগর শাখার সভাপতি মোঃ
ফিরোজ মিয়া,সাধারণ সম্পাদক এড.শাহিদুল ইসলাম টিটু,সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহবায়ক মোঃ শাহজাহান,জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মিজানুর রহমান খোকন ও র‌্যালি উদযাপন কমিটির সদস্য সচিব রোটারিয়ান চৌধুরী টিটু।
বক্তারা জেলার প্রতিটি মানুষের কাছে মানবাধিকারের সুফল তুলে ধরা এবং মানবাধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে আলোকপাত করেন। করোনা
পরিস্থিতি মোকাবেলায় জেলাবাসীকে সরকারের বেধে দেয়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করার আহবান জানান। পাশাপাশি করোনায় আক্রান্ত রোগীদের ধনী-গরীবের ভেদাভেদ না করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার
প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট গোলাম হোসেন,সহ-সভাপতি মীর সৈয়দ আহম্মেদ,সহ-সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ,একেএম শফিউল আলম,মহসিন
আহম্মেদ,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ জসিমউদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান ভূইয়া মাসুম,সিরাজুল ইসলাম খোকন,এড.নয়নী রানী সাহা,বন্দর
থানা শাখার সিনিয়র সহ-সভাপতি হাজী মঞ্জুর হাসান মেম্বার,সহ-সভাপতি মোঃ আনিসুজ্জামান,অর্থ সম্পাদক হাজী শফিউদ্দিন নাবু,মোঃ রতন খান,মোঃ ডালিম ভূইয়া, হাজী মোঃ মহসিন,সুমন ইসলাম জিতু,কামরুল হাসান উজ্জল,মোক্তার হোসেন,মোক্তার হোসেন বাবু,গিয়াসউদ্দিন আহম্মেদ,শাহ আলম ভূইয়া,নির্বাহী সদস্য বজলুর রহমান,শফিউল আলম রেজা,মাহফুজ আহম্মেদ রমজান,হোসেন শুভ,আবুল হাসান বাপ্পী,শেখ মহিউদ্দিন খোকন,এডভোকেট মোখলেছুর রহমান,ওমর ফারুক কাজী,মোঃ লিটন,দিলীপ চন্দ্র দাস,সম্মিলিত নাট্যকর্মী জোটের সহ-সাধারণ সম্পাদক কবির প্রধাণ,আবু হানিফা মাসুম,হারুন অর রশীদ,মজনু হায়দার প্রমুখ।
সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার সাক্ষী ও প্রতিবেশীকে হত্যার হুমকি স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর সাংবাদিক শেখ ইলিয়াস হত্যা মামলার অন্যতম সাক্ষী ও তার পক্ষে মানববন্ধনে অংশ নেয়া এক ব্যাক্তিকে হত্যার হুমকি দিয়েছে মামলার ৮নম্বর এজাহারভূক্ত আসামী মিন্নত আলী ওরফে মিনা। সম্প্রতি
পৃথক দু’টি পৃথক সময়ে উল্লেখিতদেরকে হুমকি দেয়া হয়। এদের মধ্যে নয়ানগর গ্রামের মৃত লাল মোহাম্মদ খানের ছেলে মোঃ সফিউল্লাহ(৪০) ও ইলিয়াস হত্যা
মামলার অন্যতম সাক্ষী তাওলাদ হোসেন(৫৫)। এ ঘটনায় দু’জনই বন্দর থানায় পৃথক পৃথক সাধারণ ডায়েরী করেছেন। ভুক্তভোগী সফিউল্লাহ ডায়েরীতে উল্লেখ করেন,গত ১১অক্টোবর রাতে জিওধরা এলাকায় বাড়ির ফেরার পথে সন্ত্রাসীদের হাতে সাংবাদিক শেখ ইলিয়াস নৃশংসভাবে খুন হয়। এ ব্যাপারে বন্দর থানায় একটি
হত্যা মামলার দায়ের হয়। মামলার পর পরই এলাকাসহ বিভিন্ন স্থানে আসামীদের বিরুদ্ধে মানববন্ধন হয়। ওই মানববন্ধনে অংশগ্রহণের জের ধরে ইলিয়াস হত্যা
মামলার ৮ নম্বর আসামী মিন্নত আলী ওরফে মিনা জামিনে বেরিয়ে ৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার সময় আমাকে জিওধরা এলাকায় একা পেয়ে আমার বাবার নাম ধরে অকথ্য ভাষায় গালমন্দ করে। আমি এর প্রতিবাদ করলে মিনা আমাকে এবং আমার পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়। আসামী মিনার হুমকিতে বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীণ শংকার মধ্যে দিন কাটাতে হচ্ছে। অন্যদিকে ওই হুমকির ২৪ ঘন্টা পার না হতেই একই আসামী মিনার এই মামলার অন্যতম আসামী তাওলাদ হোসেনকেও সাক্ষী হওয়ার অপরাধে মঙ্গলবার রাতে হুমকি দেয়। মিনা বাহিনীর হুংকারে অসহায় সফিউল্লাহ ও তাওলাদ হোসেনের জীবন চরম শংকার মধ্যে রয়েছে।
তবে পর পর দু’টি জিডি এন্ট্রির পরও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশী তৎপরতার কোন খবর পাওয়া যায়নি। পুলিশী তৎপরতার অভাবে ইলিয়াস হত্যা মামলার
আসামীরা একের পর এক হত্যা হুমকি দিয়ে বেড়াচ্ছে নিরীহ লোকজনকে। স্থানীয় পুলিশের গাফিলতির কারণে নতুন কোন অনাকাংখিত ঘটনা যেনো না ঘটে সে ব্যাপারে পুলিশের উর্দ্ধত মহলের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকার সর্বস্তরের জন সাধারণ।





ঢাকা বিভাগ এর আরও খবর

গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী

আর্কাইভ