শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর গ্রেফতার
ঝালকাঠিতে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর গ্রেফতার
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে দুই বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর কে গ্রেফতার করেছে ঝালকাঠি থানা পুলিশ। থানা সূত্রে জানায়, জি আর ১৮৪/১৮ পুলিশ এসল্ট মামলায় আদালত জাহাঙ্গীর কে দুই বছরের কারাদন্ডাদেশ দেন। এরপর সে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যা শোয়া ছয়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি থানার এএসআই মো.মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের কাঠপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। জাহাঙ্গীর ঝালকাঠি শহরের কাঠপট্টি ট্রলার ঘাট এলাকার বাসিন্দা মোকছেদ আলীর ছেলে। ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ ওসি মো.খলিলুর রহমান জানান, পুলিশ এসল্ট মামলায় জাহাঙ্গীর কে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।





পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে