শনিবার ● ২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাটে ৬০ বোতল ফেনসিডিল সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭
ঘোড়াঘাটে ৬০ বোতল ফেনসিডিল সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭
ঘোড়াঘাট প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে বিশেষ অভিযানে ৬০ বোতল ফেনসিডিল সহ ৩ জন ও গ্রেপ্তারী পরোয়ানা মূলে ২ জন আসামী সহ মোট ৭জন কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার ১ জানুয়ারী দিবাগত রাত ২ জানুয়ারী শনিবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুর এলাকায় চেকপোষ্ট বসিয়ে ঢাকাগামী আহাদ এন্টারপ্রাইজের একটি নৈশ্যকোচ থেকে ৬০ বোতল ফেনিসিডিল সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার বাকুন্দা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে আব্দুল করিম (২৫), আমিরুল ইসলামের ছেলে এনামুল হক (২০) ও অপরজন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার গোবিনাথপুর গ্রামের মৃত আব্দুল মাজেদ ফকিরের ছেলে মোঃ আলম (৪২)।
অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানামূলে ২ জন সহ ফৌঃ কাঃ বিধির ১৫১ ধারায় আরো ২ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, ফেনসিডিল সহ ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে মোট ৭ জন আসামীকে শনিবার (০২ জানুয়ারী) দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা