শনিবার ● ২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » গুনীজন » নারীনেত্রী আয়েশা খানমের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পাটির শোক
নারীনেত্রী আয়েশা খানমের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পাটির শোক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ২ জানুয়ারী এক বিবৃতিতে মহিলা পরিষদের সভাপতি বিশিষ্ট নারী নেত্রী আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ নারী অধিকার আন্দোলনের এক পুরোধা সংগঠককে হারিয়েছে। তিনি বলেন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান ও ৭১’র মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। প্রগতিশীল ছাত্র আন্দোলনের নেত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠাকে তিনি জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেন। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ আয়েশা খানম দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনেও বিশেষ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যু দেশের নারী অধিকার আন্দোলনের ক্ষেত্রে এক বড় শূন্যতা তৈরী করেছে। প্রান্তিক, অবহেলিত ও নির্যাতিত নারীদের তিনি ছিলেন আপনজন। বিবৃতিতে তিনি আয়েশা খানমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তিনি তাঁর সংগ্রামী জীবনের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।





ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক