শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা » করোনা ভ্যাকসিন আমদানিতে ভারত নির্ভরতা বিপজ্জনক হয়ে উঠতে পারে- কমরেড সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » করোনা ভ্যাকসিন আমদানিতে ভারত নির্ভরতা বিপজ্জনক হয়ে উঠতে পারে- কমরেড সাইফুল হক
সোমবার ● ৪ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা ভ্যাকসিন আমদানিতে ভারত নির্ভরতা বিপজ্জনক হয়ে উঠতে পারে- কমরেড সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: আজ ৪ জানুয়ারী সোমবার সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে রাজনৈতিক বিবেচনা পরিহার করে দেশের বিশেষজ্ঞ ও গবেষকদের পরামর্শ অনুযায়ী সম্ভব দ্রুততম সময়ের করোনা টিকা আমদানির সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে টিকা আমদানির ক্ষেত্রে কেবল ভারতের উপর নির্ভরতা বিপজ্জনক ও আত্মঘাতি হয়ে উঠতে পারে। প্রস্তাবে বলা হয় এই ব্যাপারে ভূ-রাজনৈতিক নীতিকৌশলের পরিবর্তে দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাকেই প্রাধান্য দেয়া প্রয়োজন। প্রস্তাবে সিরাম ইনস্টিটিউট কর্তৃক ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন রফতানিতে ভারত কর্তৃক নিষেধাজ্ঞা আরোপে উদ্বেগ প্রকাশ করে ভ্যাকসিন আমদানীতে জরুরী ভিত্তিতে বিকল্প অনুসন্ধানের দাবি জানানো হয়। প্রস্তাবে দেশের প্রতিটি নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু করারও আহ্বান জানানো হয়। সভায় করোনা প্রতিরোধে ভ্যাকসিনকে একমাত্র সমাধান হিসেবে বিবেচনা করে করোনার পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থার কার্যকরি উন্নয়নে মনোযোগি হতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল বক্তব্য রাখেন।
সভায় ভরা মৌসুমে চালের দামের লাগামহীন বৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে চালসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের উর্ধ্বগতি প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নেবার দাবি জানানো হয়। সভায় অসৎ বাজার সিণ্ডিকেট ও চাতালের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়। সভায় রাষ্ট্রায়াত্ত্ব পাটকলের পর ৬টি চিনিকল বন্ধের সিদ্ধান্তকে হঠকারী ও চরম দায়িত্বহীন হিসাবে আখ্যায়িত করে বন্ধ চিনিকল-পাটকল চালু করার আহ্বান জানানো হয়। সভায় নির্বাচনী ব্যবস্থা ও স্থানীয় সরকারের নির্বাচন নিয়েও আলোচনা করা হয়। সভার শুরুতে মহিলা পরিষদের সভাপতি নারী নেত্রী আয়েশা খানম ও প্রখ্যাত লেখিকা-উপন্যাসিক রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।





ঢাকা এর আরও খবর

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের

আর্কাইভ