মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ৫শ পরিবারে মাঝে কম্বল বিতরণ
ঝালকাঠিতে ৫শ পরিবারে মাঝে কম্বল বিতরণ
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে প্রায় ৫শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক সমাজসেবক রাজিয়া বেগম। আজ মঙ্গলবার ৫ জানুয়ারী সকালে রাজাপুরের নিজামিয়া স্কুল মাঠে পিকআপে করে কম্বল এনে রাজিয়া বেগম নিজেই উপস্থিত থেকে দুস্থ, অসহায়, দরিদ্র ও শীতার্তদের প্রত্যেক পরিবারের হাতে কম্বল তুলে দেন। এ সময় জেলা জেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক হোসনেয়ারা মান্নান, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, বড়ইয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সাহাবুদ্দিন সুরু মিয়া, বড়ইয়ার সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল আবেদীন জাহিদ, ঝালকাঠির মহিলালীগ নেত্রী নাজমা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সাবেক ইউপি সদস্য শাহ জামাল সানু প্রমুখ। সমাজকর্মী রাজিয়া বেগম জানান, সাধারন মানুষের পাশে থাকার ইচ্ছা থেকেই মূলত ব্যক্তিউ দ্যোগে প্রায় ৫শ দুস্থ, অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছি। নিজ এলাকায় আরও কম্বল দিবো। এ সহযোগীতা অব্যাহত থাকবে। করোনার সময়ও নিজ উদ্যোগে ৫ শতাধিক পরিবারকে খাদ্য ও টাকাসহ মাস্ক ও গ্লোবস বিতরন করেছিলেন তিনি। এদিকে বিষখালি নদী তীরের আবহেলিত দুস্থ, অসহায়, দরিদ্র ও শীতার্তরা সুশৃঙ্খলভাবে কম্বল পেয়ে হাসি মুখে বাড়িতে ফিরে যান এবং সন্তোষ প্রকাশ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সন্তুষ্টি প্রকাশ করেন।





ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২
ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার
ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা
ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে