শিরোনাম:
●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » সারাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি চালুর নির্দেশ
প্রথম পাতা » জাতীয় » সারাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি চালুর নির্দেশ
বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সারাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি চালুর নির্দেশ

---

ঢাকা প্রতিনিধি :: (২৫ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.০০মিঃ) ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. সারাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি চালুর করার কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ৷২৫ ফেব্রয়ারী বৃহসপতিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সংক্রান্ত এডিপি’র পর্যালোচনা সভার সভাপতি হিসেবে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন৷

মন্ত্রী বলেন, ৬০ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম গ্রহণের নির্দেশনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার৷ তিনি এ বিষয় দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷ এছাড়া সারাদেশে জরাজীর্ণ ৩ হাজার ভূমি অফিস আধুনিকায়ন তথা পাকা ভবন নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী৷

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মেছবাহ উল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আবদুল আহাদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প পরিচালক আতাউর রহমান, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক কফিল উদ্দিন, ডিএলএমএস প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক জিল্লুর রহমান এনডিসি, গুচ্ছগ্রাম প্রকল্প পরিচালক মাহবুব-উল-আলম ও ভাষানটেক প্রকল্প পরিচালক শামস আল মুজাদ্দিদ উপস্থিত ছিলেন৷

মন্ত্রী চলতি বছর জুনের মধ্যে ১৫ শ ভূমিহীন পরিবারকে যথাসময়ে শতভাগ পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ৷ সভায় ২৫৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষমাত্রা রয়েছে৷ স্ট্যাংদেনিং গভর্নমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট (কম্পোন্যান্ট-বি: ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম) এর আওতায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ডাটা সেন্টার স্থাপন কাজের ৯৫ ভাগ সমাপ্ত হয়েছে বলে জানা যায়৷ মন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী প্রকল্পের বরাদ্দকৃত অর্থের শতভাগ ব্যয় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷ ডিজিটাল পদ্ধতিতে ভূমি রেকর্ড, জরিপ ও সংরক্ষণ প্রকল্পের কম্পিউটারাইজেশন অব এক্সিকউটিং মৌজা ম্যাপস এন্ড খতিয়ান প্রজেক্ট এর আওতায় ৪ কোটি ৫৮ লাখ খতিয়ানের ডাটা এন্ট্রির লক্ষমাত্রায় ডিসেম্বর ২০১৫ পর্যন্ত ৬৫ লাখ ডাটা এন্ট্রি সম্পন্ন হয়েছে ৷ এ লক্ষে এটুআই প্রো্রগ্রাম হতে প্রাপ্ত সফটওয়্যারের মাধ্যমে ৫৫টি জেলায় চলতি জুন মাসে সুষ্ঠুভাবে ইএলআরএস সিস্টেমে জেলা রেকর্ড রুমে সংরক্ষিত সিএস, আরএস এবং এসএ খতিয়ানগুলো ডেটা এন্ট্রির মাধ্যমে কম্পিউটারে সংরক্ষণ করা হবে ৷ সভায় ন্যাশনাল ল্যান্ড জোনিং প্রজেক্ট, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প বিষয়ে আলোচনা হয়৷

সভায় চলতি অর্থবছরে ৯টি (বিনিয়োগ ও কারিগরি) প্রকল্পের অনুকূলে ১৬৭ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে৷ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত ২৩ কোটি ২১ লাখ ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে, যা মোট বরাদ্দের শতকরা ১৩.৮৩ ভাগ ৷





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)