মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে সরকারি রাস্তা বিনাশে নিষেধ দেয়ায় অস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ
বিশ্বনাথে সরকারি রাস্তা বিনাশে নিষেধ দেয়ায় অস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে গ্রামবাসীকে মামলা-হামলার ভয়ভীতি ও প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সাইফুল আলম (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আপ্তাব মিয়ার ছেলে। আজ ৫ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে তার বিরুদ্ধে লিখিতভাবে এই অভিযোগ করেন একই ইউনিয়নের চৈতননগর গ্রামের বাসিন্দা আহমদ আলী।
গ্রামবাসীর পক্ষে আহমদ আলীসহ ৯৭ জনের স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, চৈতননগর গ্রাম-লামাটুকের বাজার একটি সরকারি রাস্তা রয়েছে। সাইফুল আলম ও তার লোকজন তাদের বাড়ির সামনে ওই রাস্তার পাশে মৎস্য খামার করে মানুষ ও যানবাহন চলাচলের রাস্তাটি নষ্ট করছে। সে রাস্তার পূর্ব পাশ থেকে মাটি তোলে পশ্চিম পাশে বাঁধ নির্মাণ করে রাস্তার এক তৃতীয়াংশ সরকারি জায়গা দখল করে রেখেছে। এতে পূর্ব পাশের মাটি ধ্বসে পড়ায় মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। চৈতননগর গ্রামের লোকজন সাইফুল আলমকে বারবার নিষেধ করার পরও সে কারো কথা না শোনে উল্টো গ্রামের নিরীহ মানুষকে মামলা-হামলার ভয়ভীতি ও প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে যাচ্ছে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাইফুল আলম বলেন, আমি ও গ্রামবাসী মিলে রাস্তাটি করেছি। আমার সাড়ে ১২লাখ টাকা ইতোমধ্যে রাস্তার কাজে ব্যয় করেছি। এখনও আমরা রাস্তার কাজ করে যাচ্ছি। যারা অভিযোগ করেছে, তারা একটি টাকাও দেয়নি। রাস্তাটি যাতে না হয়, সে জন্যে তারা এসব করছে।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্যে উপজেলা প্রকৌশলীকে বলেছি।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান