শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি: সংবাদ সংক্রান্তপলাশ বড়ুয়া, উখিয়া :: ইতিহাস ঐতিহ্যের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ ৯ জানুয়ারি শনিবার বিকেল ৩টার দিকে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন সভাপতিত্বে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সংগঠনের জন্মদিন পালিত হয়।

সভাপতির বক্তব্যে মিথুন বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

তিনি বলেন, ৭৩ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা। মুক্তির স্বপ্ন বাস্তবায়ন। স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা। গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস।

এ উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন, কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করেন নেতাকর্মীরা। পরে সাবেক সকল নেতাকর্মীদের সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।

এর আগে ব্যানার, পেষ্টুন সহকারে সাবেক-বর্তমান উপজেলা, স্কুল-কলেজ, স্কুল-কলেজ, ওয়ার্ড-ইউনিয়ন ছাত্রলীগের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আনন্দ মিছিল ও শোভাযাত্রা সহকারে উখিয়া স্টেশন পদক্ষিণ করে।

এ সময় সাবেক উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ও শিক্ষক আবুল হোসাইন সিরাজী, সাবেক সভাপতি ও সাংবাদিক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার কামাল উদ্দিন, সাবেক সভাপতি শেখ গিয়াস উদ্দিন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাবু, সাবেক সভাপতি নুরুল হুদা, সাবেক সভাপতি মুজিবুল হক আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম.এ মঞ্জুর, সাবেক সহ-সভাপতি এটিএম রশিদ, সাবেক ছাত্রলীগনেতা সাংবাদিক রতন কান্তি দে, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমাম হোসাইন, উখিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য বশির আহমদ, কক্সবাজার কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলাম, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মাসুদ আমিন শাকিল, সাবেক ছাত্রনেতা রাসেল উদ্দিন সুজন।

এ সময় বক্তারা বলেন, ছাত্রলীগের ঐতিহ্য ও ইতিহাসকে ধরে রাখার জন্য নবীন নেতাকর্মীদের প্রতি আহবান জানান। স্বাধীনতার পর থেকে দেশের ক্রান্তিকালীন সময়ে ছাত্রলীগ বুকের তাজা রক্ত দিয়ে দেশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখার জন্য রাজপথে ভুমিকা রেখেছেন। আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে হবে। তবে কমিটি গঠন কিংবা নির্বাচন আসলে ত্যাগী ছাত্রনেতাদের মূল্যায়ন করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক খুরশেদ আলম। কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা মো. আব্দুল্লাহ।





কক্সবাজার এর আরও খবর

কৃষকের যত চ্যালেঞ্জ কৃষকের যত চ্যালেঞ্জ
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)